চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকে বুদ্ধিবৃত্তিক সেবা দেয়ার জন্য আমরা কাজ করছি: সজীব ওয়াজেদ জয় 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৭, মে ২০২২
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বকে বুদ্ধিবৃত্তিক সেবা দেয়ার জন্য কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন: আমাদের তরুণ প্রজন্ম হাইটেক সেন্টারগুলোতে কাজ করছে। সেগুলোকে আমরা নলেজ ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলেছি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিউইয়র্কের ম্যানহাটনে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্ট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সরকার আয়োজিত মেগা কনসার্টটি উপভোগ করেন হাজারো বাংলাদেশী ও বিদেশি দর্শক। মহান মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানের স্মৃতিবিজড়িত এ ম্যাডিসন স্কয়ার গার্ডেন।

অনুষ্ঠানে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি প্রতিমন্ত্রী পলক ৫০বছরে বাংলাদেশের অর্জন তুলে ধরেন।

গোল্ডেন জুবিলি বাংলাদেশ- কনসার্ট

মঞ্চে ২০ মিনিটের পরিবেশনায় দর্শক-শ্রোতার মন জয় করে বাংলাদেশের ব্যান্ডদল চিরকুট। এরপর বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়নসের পরিবেশনায় মেতে ওঠেন দর্শকরা।

‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’, নিউইয়র্কে বসবাসরত ও সেখানে বেড়াতে যাওয়া দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাডিসন স্কয়ার গার্ডেনসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT