চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একসঙ্গে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুয়ারে কড়া নাড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশকে মূলপর্বে খেলতে হলে পেরোতে হবে বাছাইপর্বের বাধা। বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে ৩ অক্টোবর রাতে ওমানের উদ্দেশে রওনা হবে টিম টাইগার্স।

বিশ্বকাপ মিশনে মাহমুদউল্লাহ রিয়াদের টাইগার দলের সফর সূচি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২ অক্টোবর জাতীয় দলের ক্রিকেটারদের হোম কোয়ারেন্টাইনে থেকে কোভিড টেস্ট দিতে হবে। পরদিন রাত ১০টা ৪৫ মিনিটে দলের ফ্লাইট। ওমানের রাজধানী মাস্কাট গিয়ে একদিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামবে টাইগাররা।

বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে (বাছাই) বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এই ম্যাচ দুটি ১২ ও ১৪ অক্টোবর হবে আবুধাবিতে।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। ১৯ অক্টোবর প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।

বাছাইয়ে গ্রুপের চার দলের মধ্যে দুটি দল পাবে সংযুক্ত আরব আমিরাতের টিকেট। যেখানে বসবে ১২ দলের মূল আসর।

আট দল বিশ্বকাপে অংশ নেবে সরাসরি। দুটি গ্রুপ থেকে দুটি করে দল আসবে বাছাইপর্ব থেকে। সুপার টুয়েলভ নিশ্চিত হলে বাংলাদেশ ওমান ছেড়ে আরব আমিরাত যাবে ২২ অক্টোবর।

আমিরাতে একদিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে নামতে পারবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ২৩ অক্টোবর শুরু বিশ্বকাপের মূল আসর।

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাড়া ফেলেছে আওয়ামী লীগ ওয়েব টিমের ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন

পরবর্তী

আমি পেশাদার শিল্পী, কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই: অপু

পরবর্তী
অপু পেশাদার শিল্পী, কাজ করতে আগ্রহী, সুন্দর সাজে সেজে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি পেশাদার শিল্পী, কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই: অপু

লায়ার সিনেমার পোস্টার ও অভিনেতার ছবি, বাংলাদেশি সিনেমা ও তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইট করে বিজয় বললেন, ‘কথা দিচ্ছি, পাগলামি হবে’

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT