চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ভুলে সামনে তাকিয়ে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলে সামনে তাকাতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ অধিনায়কের ভাবনায় কেবলই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। শুক্রবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি।

অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়া তরুণদের নিয়ে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই চ্যালেঞ্জিং হবে মনে করছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক ছাড়া দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার। তামিম ইকবাল ও সাকিব আল হাসান চোটের কারণে খেলতে পারছেন না। মুশফিকুর রহিমকে রাখা হয়নি স্কোয়াডে। দলে নতুন চার ক্রিকেটার।

বিশ্বকাপে ভরাডুবির পর তরুণদের নিয়ে কীভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরও ভালো কিছুর আশা অধিনায়কের কণ্ঠে।

‘ইয়াং টিম, এটা কিছুটা চ্যালেঞ্জের তো হবেই। তবে চাপের কিছু নেই এতে। এটা চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। বিশ্বাস করি, টি-টুয়েন্টি এমন একটা খেলা, যদি আপনার সেরা একাদশ থাকে ও উইকেট ভালো থাকে তাহলে ভালো কিছু আশা করতে পারেন।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাচ্ছি না। এই টি-টুয়েন্টি ম্যাচ-সিরিজ ঘিরেই ফোকাস করছি। এই তিনটা ম্যাচে আমরা দলের জন্য কতটুকু ভালো অবদান রাখতে পারি ব্যক্তিগতভাবে এবং ওটাই মুখ্য বিষয়, ওটায় ফোকাস রাখছি।’

‘কারণ যে জিনিসগুলো আগে হয়ে গেছে, সে জিনিস নিয়ে চিন্তা করলে বরং নেতিবাচক প্রভাব আসতে পারে। আমরা পজিটিভভাবে চিন্তা করছি সবকিছু।’

Reneta

‘তারপরও বলব, অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হবে। পাকিস্তান ওয়ান অব দ্য বেস্ট টিম এ মুহূর্তে, আমাদের অনেকগুলো নতুন ছেলে সুযোগ পেয়েছে। এটা আমাদের জন্য খুব কঠিন।’

‘বিশ্বকাপের প্রত্যাশা যেরকম ছিল এটা আমরাও জানি, আমরা প্রত্যাশা পূর্ণ করতে পারিনি। বিশ্বাস করি যে, বাংলাদেশ দলের শুরুটা খুব গুরুত্বপূর্ণ, এই সিরিজে ইনশাআল্লাহ আমরা ভালো শুরু করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT