ক্রিকেট

বিশ্বকাপ দেশে আসছে বুধবার বিকেলে

বিশ্বজয়ীদের বরণে বিসিবিতে আলোকসজ্জা

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপ জয়ের পর উল্লাসে মেতে উঠেছে, ক্যামেরার সামনে হাসি ও উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

সকালে নাস্তা সেরেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়েন খেলোয়াড়রা। রাত সাড়ে দশটায় দেশে ফেরার ফ্লাইট। পুরো দিনটাই পড়ে আকবর-অভিষেক-মাহমুদুল-রাকিবুলদের। বিশ্বজয়ের স্বপ্নে এতটাই বিভোর ছিলেন সবাই পচেফস্ট্রুম শহরটা ঘুরে দেখারই সুযোগ হয়নি। দাড়ি, গোঁফ কামানোরও সময় পাননি অনেকে। ফুরসত মিলেছে শহরটা ছেড়ে আসার আগে। কেউ কেউ চলে গেছেন সেলুন খুঁজতে, বাকিরা ব্যস্ত শপিং-ঘোরাঘুরিতে।

জুনিয়র টাইগাররা সকালে নাস্তা করেছে একসঙ্গেই। বিসিবির গেম ডেভেলমেন্ট বিভাগের ম্যানেজার কায়সার আহমেদ পচেফস্ট্রুম থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, ‘খেলার কারণে ওরা অনেকে দাড়ি, গোঁফও কামাতে পারেনি। ওদের আজ ছুটি। অনেকেই প্রয়োজনীয় কাজ সারতে, ঘুরতে বাইরে গেছে। দুপুরের খাবার খাওয়ার সময় আবার আমরা একত্রিত হবো। রাতেই আমরা রওনা হবো দেশের পথে।’

বিশ্বকাপ ট্রফি হাতে বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে আকবরদের বহনকারী বিমানটি। সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৪ ঘণ্টা। টাইগার ক্রিকেটাররা যখন রওনা হবেন বাংলাদেশে তখন মধ্যরাত। প্রায় ১২ ঘণ্টা বিমান ভ্রমণের পর বিশ্বজয়ীরা ফিরবেন দেশে। দুবাই হয়ে তারা পৌঁছাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিশ্বকাপ ক্রিকেটের বিজয়ী দলের ছবি ও ব্যানার, বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ
শের-ই-বাংলা স্টেডিয়ামে ঝুলছে জুনিয়র টাইগারদের বিশ্বজয়ের এই ছবি

বিশ্বজয়ী দলকে বরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে প্রস্তুতি। সোমবার দুপুরে পরিচালকদের নিয়ে সভা করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হবে বিসিবি কার্যালয়ে। সবাই একসঙ্গে ভুরিভোজের পর হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। তারপর ক্রিকেটাররা চলে যাবেন যার যার পরিবারের কাছে।

ক্রিকেট বীরদের বিশ্বজয় করে ফেরা উপলক্ষ্যে শের-ই-বাংলা স্টেডিয়ামে করা হচ্ছে আলোকসজ্জা। প্রধান ফটকের সামনে ঝুলছে বিশাল আকৃতির ব্যানার। শরিফুল-রাকিবুল-সাকিবদের ছবির মাঝে বড় অক্ষরে লেখা-ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সোনার ছেলেদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে থাকবেন বিসিবির সবাই। ছুঁয়ে দেখবেন জয় করে আনা বিশ্বকাপটা।

রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কোটি প্রাণের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া আকবর-রাকিবুলদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে গণসংবর্ধনা। ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, গৌরব বয়ে আনা খেলোয়াড়দের কী পুরস্কার দেয়া হবে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর জানাবেন নাজমুল হাসান পাপন।

বিষয়:২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আকবর নাজমুল হাসান পাপন বিসিবি যুব বিশ্বকাপ-২০২০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…