চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে থাকার ‘আভাস’ পাচ্ছেন মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অনেকদিন ধরেই জাতীয় দলে নিয়মিত নন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল সবশেষ খেলা ওয়ানডে তার। তবুও বিশ্বকাপ দলে তার থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ক্রিকেট বোর্ড থেকে কিছুটা আভাস পেয়েছেন মোসাদ্দেক নিজেও, যা অনুপ্রাণিত করছে এ তরুণকে।

‘এটা আসলে আমার জন্য অনুপ্রেরণাদায়ক, এখন একটা আভাস পাচ্ছি। তখনই সত্যি হবে যখন এটা (বিশ্বকাপ স্কোয়াড) পুরোপুরি ঘোষণা করা হবে। ঘোষণা যতক্ষণ না হচ্ছে, আমার কাজ হচ্ছে পারফর্ম করা। প্রিমিয়ার লিগ খেলছি, আমার কাজ হচ্ছে পারফর্ম করে যাওয়া। আমি নিজেও জানি না কী হবে। তবে এটা খুবই অনুপ্রেরণার বিষয়, ওনাদের (টিম ম্যানেজমেন্ট) নজরে আমি আছি।’

প্রিমিয়ার লিগের চলতি আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক। পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছেন আকাশী-নীলদের। নেতৃত্বের চাপ সামলে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পাশাপাশি বল হাতে এ অফস্পিনার তুলে নিচ্ছেন উইকেট।

Banglabid

আট ম্যাচে চার ফিফটির পাশাপাশি নিয়েছেন সাত উইকেট। বলা চলে নিখাদ এক অলরাউন্ডার হয়ে আবাহনীকে নিয়ে যাচ্ছেন শিরোপার দিকে। সুযোগ এলে বাংলাদেশের জার্সিতেও বিশ্ব আসরে যে এমন ভূমিকা রাখতে হবে, সেটি মাথায় রেখে ২৩ বছর বয়সী এ তরুণের চোখ কেবলই পারফরম্যান্সে।

‘আসলে যেখানেই খেলছি, সেখানেই বোলিংয়ে আমার টুকটাক অবদান আছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচে তিন উইকেট পেয়েছিলাম। ওই ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল সেটি। যখন বোলিং করি, চেষ্টা করি ইকোনমি ঠিক রাখার। জানি একটা ম্যাচে হয়তো আমাকে ৫-৬ ওভার বোলিং করা লাগতে পারে। বোলিংয়ের সময় নিজেকে একজন বোলার হিসেবেই চিন্তা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ দলবিশ্বকাপ-২০১৯মোসাদ্দেক হোসেন সৈকতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যারিয়ারে আর মানহীন ছবি করবো না: পরীমনি

পরবর্তী

বউ নিয়ে নিজের ছবির মহরতে সিয়াম

পরবর্তী

বউ নিয়ে নিজের ছবির মহরতে সিয়াম

রংপুরের ঐতিহ্য তাজহাট জমিদার বাড়ি

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT