চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে যা নিয়ে ভাবতে হবে

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
২:০৬ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বাছাইপর্বের শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনার সামনে এখন বিশ্বকাপ। রাশিয়ায় যখন আসর শুরু হবে তখন মেসি ৩১ বছরে পা দিবেন। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের হাতে বিশ্বকাপ ওঠার এটাই মোক্ষম সময়। কিন্তু সেই সময়কে মেসির করতে হলে কোচ সাম্পাওলিকে বেশ কিছু বিষয় নিয়ে ভাবতে হবে।

দিবালা-মেসি সমন্বয়: বাছাই পর্বের শেষ দুই ম্যাচে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার দিবালাকে বাদ দিয়ে দল সাজান সাম্পাওলি। মূল স্ট্রাইকে বেনোদেত্তিকে রেখে নিচে ডি মারিয়া আর মেসি আক্রমণে ভূমিকা রাখেন। দিবালাকে বাদ দিয়ে এক ম্যাচে সাফল্য পাওয়া গেলেও বিশ্বকাপের মতো আসরে সেটা হবে না বলেই মন্তব্য করা যায়। ফুটবল বিশ্বে মেসি নিজের স্থান পাকা করেছেন মূলত ফিনিশার হিসেবে। দক্ষতার সেই জায়গাটাই নিজ দেশের জন্য আজ পর্যন্ত খুব একটা কাজে লাগাতে পারেননি। অন্যরা বক্সের ভেতর পাঁচটি বল পেলে চারটিতে ব্যর্থ হন। মেসি অন্তত তিনটিতে সফল হন। তাই বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে হলে সাম্পাওলিকে মেসির এই দক্ষতার সর্বোত্তম ব্যবহার করতেই হবে। সঙ্গে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার দিবালার বিষয়ে ভাবতে হবে।

মারিয়া-বিহনে উপায় খুঁজতে হবে: আর্জেন্টিনা দলে মাসচেরানো, মেসির পর ডি মারিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফিনিশিং দুর্বলতা থাকলেও বক্সের আশপাশে বিপজ্জনক পাস দিতে ওস্তাদ। ইকুয়েডরের বিপক্ষে নিজের এই সহজাত ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করেন। বিমুগ্ধ ড্রিবলিং, দুষ্টু ক্রস, নান্দনিক কাট-ব্যাক তার কাছে হাতের মোয়া। কিন্তু সমস্যা হল তাকে ব্লক করে ফেললে মেসি অসহায় হয়ে পড়েন। কিংবা ইনজুরিতে পড়ে গেলে উইং সাদামাটা হয়ে যায়। যাদের ২০১৪ বিশ্বকাপের কথা মনে আছে, তারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন। গোটা আসরে মারিয়ার সঙ্গ পেয়ে মেসি দলকে ফাইনালে তোলেন। ইনজুরিতে শেষ ম্যাচে যেই না বাইরে গেলেন, মেসিও আটকে গেলেন। জার্মানির কাছে আটকে যায় আর্জেন্টিনাও।

আর্জেন্টিনার অনুশীলনে মেসি-ডি মারিয়া

মাসচেরানোর পজিশন: মাসচেরানো আজও ঠিক জানেন না জাতীয় দলে তার ভূমিকা কী! বার্সায় তিনি সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ড  এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন। মিডফিল্ডে থাকলে পিকের উপরে মেসিকে সমানতালে বলের জোগান দিয়ে যান। যেই না জাতীয় দলে আসেন বাধ্য হয়ে বলের জোগান বাদ দিয়ে কেতাবি ডিফেন্ডার হতে হয় তাকে। রক্ষণে আর্জেন্টিনার সমস্যা বহু পুরনো। সেই সমস্যা কাটাতে অধিকাংশ কোচ মাসচেরানোকে ডিফেন্সে ব্যবহার করে থাকেন। মেসিকে মূল স্ট্রাইকার বানাতে হলে মাঝমাঠে মাসচেরানোর বিকল্প নেই।

মিডিয়ার সঙ্গে সম্পর্ক: আর্জেন্টিনা দলের সঙ্গে মিডিয়ার সম্পর্ক গত বছর নভেম্বর থেকে খারাপ হতে শুরু করে। বিশ্বকাপের মতো আসর জিততে হলে মাঠের মতো মাঠের বাইরেও ‘খেলতে’ হয়ে। সেই খেলার অনেকটা অংশজুড়ে থাকে মিডিয়া প্রসঙ্গ। মেসির মতো জীবন্ত কিংবদন্তি যে বহরে বাস করেন, তার আশপাশে ক্যামেরা মাত্রাতিরিক্ত ঘোরাঘুরি করবে, সেটাই স্বাভাবিক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কখনো গুজব রটবে। মেসি-সাম্পাওলিকে সেসব মগজ দিয়ে মোকাবিলা করতে হবে।

মাঝমাঠ নাকি ডিফেন্স; মাসচেরানো কোথায় খেলবেন
Reneta

মেসিকে মেসির মতো থাকতে দাও: এই কাজটি শতভাগ মেসির হাতে নেই। তার পরিবার এবং কোচ চাইলে তাকে তার মতো থাকতে দিতে পারেন। ব্রাজিলের রোনালদিনহোর মতো অতটা স্বাধীনভাবে তার খেলার উপায় হয়তো নেই, কিন্তু একটু কৌশলী হলে মেসির ওপর থেকে চাপ কমাতেই পারেন সাম্পাওলি।

পরিবার-কাহিনী: ২০১০ সালের সাউথ আফ্রিকা বিশ্বকাপের সময় থেকে পারিবারিক অশান্তিতে পড়েন মেসি। ওই সময় এক সাংবাদিক মেসির মাকে বলেন, ‘সাউথ আফ্রিকায় ছেলের খেলা দেখতে যাবেন না? রোকুজ্জো (মেসির স্ত্রী) তো সেখানে আছেন।’

রোকুজ্জোর সঙ্গে মেসির মা-বাবা

সাংবাদিকের কাছ থেকে রোকুজ্জোর নাম শুনে জ্বলে ওঠেন মেসির মা। তিনি বলেন, ‘রোকুজ্জো, রোকুজ্জো…রোকুজ্জো কে?’ সম্পর্ক এতটাই খারাপ যে স্পেনে মেসি যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে তার মা এবং ভাই কখনো যাননি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সময় রিও ডি জেনিরোতে মেসি একটি বাড়ি ভাড়া করেন। সেখানে রোকুজ্জোর জন্য আলাদা রুম থাকায় মেসির মা পরিষ্কার জানিয়ে দেন, তিনি ওই বাড়িতে থাকবেন না। এরপর প্রত্যেক ম্যাচের আগে আর্জেন্টিনা থেকে মেসির মা খেলা দেখতে যেতেন। ম্যাচ শেষে আবার ফিরে আসতেন। মেসির বিয়ের সময় ডেইলি মেইলের সঙ্গে আলাপকালে মেসির এক বন্ধু এই ঘটনার উল্লেখ করে বলেন, মেসি ওই সময় কেন ভালো খেলতে পারেনি, এই ঘটনা তার একটি উত্তর।

সময় এখন বদলে গেছে। প্রেমিকা থেকে রোকুজ্জো আজ মেসির স্ত্রী। মাও তার জীবনের পড়ন্ত বিকেলে। স্বামীর জন্য-ছেলের জন্য, ফুটবলের জন্য নিশ্চয়ই তারা শান্তি খুঁজে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনামেসিরাশিয়া বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT