ডিজিটাল শর্ট

বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গেল মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন, সবাই জার্সি পরা ও হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অন্তত দুটি জয় নিয়ে দেশে ফিরতে চায় সালমা-জাহানারা-রুমানারা। আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেইভাগেই অস্ট্রেলিয়া গেল মেয়েরা। ব্রিসবেন হয়ে গোলকোস্টে বিসিবির খরচে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প করবে টিম টাইগ্রেস। বিশ্বকাপের গ্রুপপর্বে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ভারত, শ্রীলঙ্কার সঙ্গে আগে লড়লেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই খেলেনি মেয়েরা। বিশ্বকাপের সুবাদে এবারই প্রথম অস্ট্রেলিয়া যাচ্ছে জাতীয় দল।

বিষয়:অনুশীলন ক্যাম্প নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ নারী দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…