চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী যুবাদের থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সালমারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

দলে একতা আর ঐক্য থাকলে সম্ভব, সেটা কিছুদিন আগে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দল ভারতকে হারিয়ে এনেছে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ শিরোপা। যাদের একাগ্রতা থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন সালমা খাতুনরা। নিজেদের প্রথম ম্যাচে সোমবার ভারতের মেয়েদের হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে দারুণভাবে শুরু করতে চায় টিম টাইগ্রেস।

মাত্রই ভারতের যুবাদের হারিয়ে বাংলাদেশকে প্রথম বিশ্বকাপের স্বাদ দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সেই আমেজ কাটতে না কাটতেই মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পার্থে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে আসর শুরু করা ভারত যে একবারেই ধরাছোঁয়ার বাইরে নয় তা বেশ ভালো জানা বাংলাদেশের। এই ভারতকে হারিয়ে দুইবছর আগে দেশকে প্রথম এশিয়া কাপ জয়ের স্বাদ দিয়েছিলেন সালমারা। সেই আসরে সুপার সিক্সেও বাংলাদেশের কাছে আরেকটি হার ছিল ভারতের।

অবশ্য একদিন আগেই পেসার জাহানারা আলম বলেছেন, দুইবছর আগের সুখস্মৃতি নিয়ে ভারতের বিপক্ষে নামতে চান না তারা। শেফালি ভার্মার মতো তরুণদের নিয়ে গড়া হারমানপ্রিত কাউরের দলটা সম্পূর্ণ আলাদা। সেই নতুন দলটাকে রুখতে আকবর আলীর দল থেকে প্রেরণা নিচ্ছেন সালমা।

‘সবার একাগ্রতা, মেধা আর কঠোর পরিশ্রম থাকলে কী করা যায় সেটা আমাদের অনূর্ধ্ব-১৯ দলই দেখিয়ে দিয়েছে। এই বিশ্বকাপের আগে তারা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণা। আমরা তাদের জন্য দারুণ গর্বিত। সাউথ আফ্রিকায় ওরা যা করেছে, অস্ট্রেলিয়াতেও আমরা সেটাই করতে চাই।’

যুবাদের মতো তার দলেও সবার মনে ভালো করার বিশ্বাস আছে বলে জানালেন সালমা। টানা কয়েকবছর একসঙ্গে খেলার আত্মবিশ্বাসটা ভারতের বিপক্ষে নিজেদের সেরা শক্তি বলে মানেন বাংলাদেশ অধিনায়ক।

Reneta

‘গত বিশ্বকাপের পর থেকে আমাদের দলের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। গত দুইবছরে র‍্যাঙ্কিংয়ের অনেক ভালো দলকে আমরা হারিয়েছি। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে দলে দারুণ এক সমন্বয় আছে। মূল দলটা অনেকদিন ধরেই একসঙ্গে আছে। আর এই অভিজ্ঞতাটাই অনেক গুরুত্বপূর্ণ।’

‘যদি কোনরকম বাঁধা ছাড়াই আমরা আগ্রাসী, প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে খেলে যেতে পারি, তাহলে অবশ্যই সুবিধাজনক অবস্থানে থাকবো। নিজেদের সেরাটা দিতে পারলে ফলটাও ঠিক থাকবে। কঠিন লড়াই আর শেষ বল পর্যন্ত হার না মানা- এটাই আমার দলকে বলেছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টসসালমা খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির আপত্তিতেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

‘বিজেপির জয়ের পর মুসলিমরা ভারত ছাড়ছেন’ এমন দাবির ভিডিওটি ভুয়া

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ‘ধর্ষক শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড’ আইন চালুর দাবিটি ভুয়া

মে ৭, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT