চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে সহজে হারাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কাকে দেড়শর মধ্যে আটকে জয়ের আশা জাগিয়ে মন্থর ব্যাটিংয়ে হার দেখল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারতে হলো ৩৩ রানের বড় ব্যবধানে। অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ রান। 

দিশা বিশ্বাস ১৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে হারের ব্যবধান কমান। বাংলাদেশ পেরোয় একশর গণ্ডি।

শনিবার রাতে দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডের ১ নম্বর মাঠে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে থামে ১১০ রানে।

মন্থর ব্যাটিংয়ে জয়ের আশা শেষ হয়ে যায় শুরুতেই। ৫০ রান তুলতেই চলে যায় ১১.২ ওভার। হারাতে হয় ৪ উইকেট।

টপঅর্ডার ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। আগ্রাসী ওপেনার হিসেবে খ্যাতি থাকা দিলারা আক্তার ১৮ বলে ৯ রান করে ফেরেন। আরেক ওপেনা সাথি রানীর ব্যাট থেকে ৯ বলে ৬ রান। মুর্শিদা খাতুন তিনে নেমে ১০ বলে ৫ রান করে ফেরেন।

তাজ নেহার চেষ্টা চালান রান তোলার। ১৪ বলে দুটি চারে ১৬ রান করে ফেরেন। দ্রুত উইকেট হারানোয় জ্যোতিও হাত খুলে মারতে পারেননি। ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। বাউন্ডারি মারেন মোটে একটি।

Reneta

দিশার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪টি বাউন্ডারি। তবে এ পেসার বল হাতে সুবিধা করতে পারেননি। ১.২ ওভারে খরচ করেন ২৫ রান।

চামারি আতাপাত্তুকে দ্রুত ফেরানো গেলেও অল্পতে আটকানো যায়নি শ্রীলঙ্কাকে। হাসিনি পেরেরার ৩৯ বলে ৪৩ ও নিলাকশিকা সিলভার ২৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দেড়শর কাছে চলে যায় লঙ্কানরা।

বাংলাদেশের স্পিনার স্বর্ণা আক্তার সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান।

বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল অভিযান শুরু করবে টিম টাইগ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুবাইপ্রস্ততি ম্যাচবাংলাদেশ-শ্রীলঙ্কামেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT