চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে পথের খোঁজে মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগের চারটি সিরিজে যা হয়েছিল এবারও তাই হয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে একে একে পাঁচটা সফরে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, নিজেদের মৌলিকত্ব (বেসিক) ধরে রাখতে না পারাতেই এই হাল হয়েছে। ফলে এখান থেকে বের হতে বিশ্বকাপের একটা পথ বের করতে হবে বলে জানান তিনি।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘একটা জিনিস, ফিল্ডিং চাইলেই উন্নতি করা যায়। বোলিং বা ব্যাটিংয়ে একটু সময় লাগে। এখানে স্কিলের ব্যাপার আছে। ফিল্ডিংয়ে চেষ্টা করলে দেখতে ভালো লাগে, চেষ্টাটা বোঝা যায়।। হয়তো সবাই মানসিকভাবে একটু ধাক্কা খেয়েছিল। মানসিকভাবে একটু তাড়াহুড়োও ছিল, তাই গড়বড় হয়ে গেছে। যে ফিল্ডার থাকে তারা বিভ্রান্ত হয়ে যায়। আর সব সময় একই ছন্দে তো থাকা সম্ভব নয়, ক্যাচ মিস তো হতেই পারে।’

সব মিলে ‘বেসিকের’ জায়গাতেই সমস্যা হয়েছে বলে মনে করেন ম্যাশ, ‘প্রথম দুই ম্যাচে না হওয়ার পর আমি না, পুরো দল তারপরও পজিটিভ ছিলাম। আমরা মনে হয় ভিন্ন কিছু করতে গেছিলাম। এই উইকেটে একটু সুইং বা বাউন্স থাকবে স্বাভাবিকভাবেই। কিন্তু বেসিকে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমরা থাকতে পারিনি। কালকে হয়তো চিন্তা করিনি, কারণ পজিটিভ তো থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজে তামিম রান করেছে, কিন্তু এশিয়া কাপে ২০-২৫ রানে ৩ উইকেট গেছে, এখানেও তাই হয়েছে।’

বিশ্বকাপের আগে এই ফলাফল অস্বস্তি দায়ক হলেও সামনে তাকাচ্ছেন মাশরাফী, ‘পরের টুর্নামেন্টের এখনো দুই মাস বাকি, আমাদের একটা পথ বের করতে হবে। আয়ারল্যান্ডে প্রায় একই রকম কন্ডিশন, আগেরবার তো ঘাস বেশি ছিল। অনেক সময় কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। কীভাবে রান করব, সেটা আমাদের বের করতে হবে। ১০ ওভার পরে ব্যাটিং করা সহজ হয়ে যায়, এটা আমাদের বুঝতে হবে।’

অনেক নেতিবাচক বিষয়ের মধ্যে ইতিবাচক কিছুও ছিল। দলের হতাশার মাঝে মাশরাফী স্বস্তি ও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মিঠুন-সাব্বিরে, ‘আমাদের লোয়ার মিডল অর্ডারে আমরা কিছু রান করেছি। মিঠুন দুই মাচে রান করেছে। সাব্বির আজকে সেঞ্চুরি করেছে, আগের ম্যাচেও ভালো করেছিল। সাইফ উদ্দিন রান করছে, আজ বোলিংও ভালো করছে। ইতিবাচক যা আছে সেটা একটু পেছনের দিকে, কিন্তু ম্যাচ জিততে হলে টপ অর্ডার থেকে কিছু করতে হবে। নেতিবাচক তো অনেক কিছু, তবে কিছু ইতিবাচক আছে।’

প্রথম দুই ম্যাচে যেভাবে বাংলাদেশ হেরেছে, আজ তার চেয়ে অন্য রকম কিছুর আশা ছিল। শুরুতে বোলিং নিয়েছিল বাংলাদেশ, একটা সময় পর্যন্ত নিউজিল্যান্ডের রানও খুব বেশি ছিল না। তবে জেমস নিশাম আসার পরেই তরতর করে বাড়তে শুরু করে রানের গতি। মাশরাফী ঐ সময় খেই হারিয়ে ফেলাকেই বড় করে দেখছেন, ‘নিশামের ইনিংসটাই টার্নিং পয়েন্ট। ৩৫ ওভার পর্যন্ত তাদেরকে আমরা এমন একটা জায়গায় রেখেছিলাম, ওই সময় আরেকটু ভালো বোলিং বা ফিল্ডিং করলে ওদেরকে ৩০০’র নিচে রাখারও একটা সুযোগ ছিল। চারজন পড়ে যাওয়া মানে ওদের টেল-এন্ডারে জুটি না হতে দিলে অবশ্যই ওদেরকে আটকে রাখার সুযোগ ছিল। তবে ওই সময় যে শট খেলেছে বা ঝুঁকি নিয়েছে তাতে ওরা সফল হয়েছে। আর আমরা পারিনি।’

Reneta

দশম ওভারের দ্বিতীয় বল শেষেই টিভি পর্দায় দেখা যায় তামিম ইকবাল মুশফিককে কিছু একটা বলছিলেন, তখন মুশফিককে একটু ক্ষিপ্ত দেখাচ্ছিল। তা নিয়ে ধারাভাষ্যকাররা কথা বলছিলেন। অধিনায়ক কথা বলেছেন সেই ঘটনা নিয়েও, ‘সবাই হয়ত ভুল বুঝেছে। ব্যাপারটা ছিল একেবারে ভিন্ন, ‘হাতে ব্যথা করছিল ওটাই দেখাচ্ছিল। কারণ ব্যাট করার সময় ওর আঙুলের নখ ফেটে গিয়েছিল, ওটাই দেখাচ্ছিল অনেক ব্যথা করছে ব্যাটিং করতে কষ্ট হচ্ছিল। এটাই। আমার মনে হয় যে যেটা বুঝেছে ভুল বুঝেছে। ও যেটা বুঝাতে চাচ্ছিল যে হাতে ব্যথা করছে।’

সাব্বিরের সেঞ্চুরির পরও ৮৮ রানে ম্যাচ হারে বাংলাদেশ। স্বাগতিকদের ৩৩১ রানের বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে ১৬ বল বাকি থাকতে ২৪২ রানে অলআউট হয় সফরকারীরা। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজের স্কোর হয় ৩-০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT