চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ যত্ন নিতে হবে শিশুদের

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪৭ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A
শিক্ষা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও করোনা মহামারীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দুই বছরপূর্তির মুহূর্তে এসে শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে বলছে, কোভিডের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিক বন্ধ থাকায় বিশ্বজড়ে অন্তত সাড়ে ৬৩ কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য, সামাজিক বিকাশ এবং পুষ্টি সরবরাহ ব্যাহত হয়েছে।

শুধু তাই নয়, ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সময়ে স্বাভাবিকতা হারিয়ে বহু শিশু উদ্বিগ্নতা ও বিষণ্নতার পাশাপাশি শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছে। এসব কারণে সাধারণ গণনা থেকে শুরু করে সহজে শেখা যায়- এমন বিষয়গুলোও ভুলতে বসেছে তারা। প্রমাণ হিসেবে কয়েকটি দেশে সম্প্রতি করা একাধিক জরিপের ফলাফলও উল্লেখ করেছে ইউনিসেফ।

শিশুদের পড়ালেখার এই অভাবনীয় ক্ষতিপূরণে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে ইউনিসেফ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শেখানোর গণ্ডির বাইরে গিয়ে ক্ষতিগ্রস্থ শিশুদের যত্ন নিতে হবে। তা না হলে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন থেকে পিছিয়েই থাকবে তারা।

করোনাকালে শিশুদের ওপর প্রভাব নিয়ে বাংলাদেশেও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ-গবেষণা চালিয়েছে। তা থেকে পাওয়া তথ্য-উপাত্ত-ও বলছে, আমাদের শিশুরা স্বাভাবিক অবস্থায় নেই। এই দুই বছরে বাল্যবিয়ে, পারিবারিক নির্যাতন, শিশুশ্রম থেকে শুরু করে বহু শিক্ষার্থীর শিক্ষাজীবনের ইতিটানার মতো নির্মম পরিস্থিতির শিকার হতে হয়েছে বহু শিশুকে। এছাড়াও অতিরিক্ত টেলিভিশন দেখা থেকে শুরু করে অনলাইন গেমসে আসক্ত হয়েছে অসংখ্য শিশু।

আমরা কেউই জানি না, ঠিক কবে আবার পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরবে? কবে আবার শিশুরা তাদের নিজস্ব জগতে ফিরতে পারবে? স্কুলের ঘণ্টার শব্দে কবে ভাঙবে এই নীরবতা? আমাদের কারোর কাছেই এসব প্রশ্নের কোনো উত্তর নেই। শুধু আছে অনিশ্চিত এক অন্ধকার সময়।

তবে এসব প্রশ্নের উত্তর না পেলেও আমরা সবাই জানি, এই সময়ে শিশুদেরকে সুস্থ-স্বাভাবিক রাখতে নিজেদের মতো করেই চেষ্টা চালাতে হবে। পরিবারের ভেতর থেকে তাদের পাশে দাঁড়াতে হবে। শিশুদের জন্য আলাদা করে সময় বের করে নিতে হবে। এর কোনো বিকল্প নেই।

Reneta

আমরা মনে করি, পরিবারের বিশেষ যত্নেই সজীবতা ফিরে পাবে শিশুরা। অন্ধকার ভবিষ্যতের পথে কিছুটা হলেও আলোর রেখা দেখবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফকরোনাকরোনাভাইরাসশিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষার্থীশিশুশিশুর যত্নস্কুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT