চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ দিনেও বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাম‌নে ময়লা-আবর্জনা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:৫৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

জাতির বিশেষ দিনেও অবহেলায় টাঙ্গাই‌লের ভুঞাপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর এ‌তে ক্ষোভ জা‌নি‌য়ে‌ছে বীর মু‌ক্তি‌যোদ্ধারা।

বর্তমা‌নে উপ‌জেলায় মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কমা‌ন্ডের দা‌য়িত্ব পালন কর‌ছেন ইউএনও মোছা. ইশরাত জাহান।

রোববার ঐ‌তিহা‌সিক ৭ মার্চ উদযাপ‌নেও প্রশাসন থে‌কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নি‌র্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানা‌নো হয়নি। তবে ময়লা ও আর্বজনার মধ্যেই তাতে শ্রদ্ধা জানিয়েছে ভূঞাপুর পৌরসভা ও ইবরাহীম খা সরকারি কলেজ কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চারপাশে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে আছে। পশুর মলমূত্র, ফলমূলের খোসা প‌ড়ে আ‌ছে। চারপাশে সিএনজি ও মোটরসাইকেল পার্কিংসহ দোকান-পাটের বিভিন্ন আসবাপত্র রাখা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে। এ‌তে চারপাশে নিরাপত্তা বেষ্টনি থাকলেও তা মানা হ‌চ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান ব‌লেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে ময়লার বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার বক্তব‌্য নেয়ার ঘন্টাখা‌নেক পর তার অ‌ফি‌সের প‌রিচ্ছন্ন কর্মী‌রা সেখানকার ময়লা আর্বজনা এক‌ত্রিত ক‌রে বঙ্গবন্ধু প্রতিকৃ‌তির বাউন্ডা‌রির পা‌শেই আগুন দি‌য়ে পু‌ড়ি‌য়ে দেয়া হয়। ত‌বে আগু‌নে পোড়া ময়লাগু‌লো সেখা‌নেই রাখা হয়।

ঐ‌তিহা‌সিক ৭ মার্চ জাতীয় দিবসে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌রে নি‌র্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এর আ‌গে প্রতিবছরই মু‌ক্তি‌যোদ্ধা কম‌প্লে‌ক্সে নি‌র্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপ‌জেলা প্রশাসন থে‌কে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানা‌নো হত।

মু‌ক্তি‌যোদ্ধা‌দের অ‌ভি‌যোগ, মু‌ক্তি‌যোদ্ধা কম‌প্লে‌ক্সে নি‌র্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সৌন্দর্য‌ রক্ষায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কমা‌ন্ডের দা‌য়িত্ব পালন কর‌ছেন ইউএনও। গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এই জায়গাটি পরিস্কার-পরিচ্ছন্ন রাখা উচিত ছিল।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চবঙ্গবন্ধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মে’তে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও সুস্থতার সংখ্যা বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও সুস্থতার সংখ্যা বেড়েছে

আইপিএল: ৯ এপ্রিল মাঠে গড়িয়ে পর্দা নামবে ৩০’মে

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT