চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: ৯ এপ্রিল মাঠে গড়িয়ে পর্দা নামবে ৩০’মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অবশেষে চূড়ান্ত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসছে আসরের দিনক্ষণ। ৯ এপ্রিল মাঠে গড়িয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টটির ১৪তম আসরের পর্দা নামবে ৩০মে।

করোনা পরিস্থিতির কারণে আইপিএলের গত আসর বসেছিল আরব আমিরাতে। এবারের মৌসুমের পুরোটাই হবে ভারতে। বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে হবে ম্যাচগুলো।

টুর্নামেন্ট হবে ৫২দিন জুড়ে। থাকবে না কোনো হোম-অ্যাওয়ে ম্যাচ। আয়োজক যে শহরগুলোর দল আছে, তারাও পাবে না হোম ম্যাচ। খেলতে হবে অন্য মাঠে গিয়ে।

রোববার বিসিসিআই জানিয়েছে, ৮ দলের টুর্নামেন্টে থাকবে মোট ৬০ ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই দিয়ে পর্দা উঠবে আসরের।

খেলা হবে যে ৬টি শহরে, গ্রুপপর্বের ১০টি করে ম্যাচ হবে তার চারটিতে। চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরুতে। মোট ৫৬টি ম্যাচ হবে এই চার শহরে। প্রতিটি দলকে ভিন্ন ভিন্ন ৪টি মাঠে ভ্রমণ করে খেলতে হবে। আহমেদাবাদ ও দিল্লিতে হবে ৮টি করে ম্যাচ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্লে-অফ ও ফাইনালের সব ম্যাচ। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে উদ্বোধন হয়ে যেটিতে কদিন আগে ভারত-ইংল্যান্ড সিরিজের দিবা-রাত্রির টেস্টটি হয়েছে। যাতে বিরাট কোহলির দল জয় তুলেছে ১০ উইকেটে, দুদিনেরও কম সময়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১বিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT