চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশের নবদম্পতি: এক নজরে হলি-বলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে কম বেশি সবারই স্বাভাবিক জীবনে এসেছে পরিবর্তন। দীর্ঘ লকডাউনে কাজ না থাকায় রীতিমত অবসর সময় কাটিয়েছেন তারকারাও। দীর্ঘ এই অবসরের আগে পরে বিভিন্ন সময় বিয়ের হিড়িক পড়েছিলো বলিউড ও হলিউড তারকাদের। এক নজরে দেখে নেয়া যাক জনপ্রিয় কিছু সেলেব্রিটিদের নাম, যারা চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেছেন:

রানা-মিহিকা বাজাজ
তেলেগু সিনেমার জনপ্রিয় নাম রমানাইদু দাগগুবাতি। তবে রানা হিসেবে বেশি পরিচিত তিনি। এছাড়াও জনপ্রিয় নির্মাতা ডি সুরেশবাবুর পুত্র, ডি রামানাডুর নাতি এবং অভিনেতা ভেঙ্কটেশের ভাগ্নে তিনি। বাহুবলী সিনেমার ভিলেন হিসেবে পর্দায় হাজির হয়ে দুনিয়া মাতিয়েছেন। চলতি বছর লকডাউন চলাকালীনই বিয়ের কাজ সেরে ফেলেছেন তিনি। প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গে ৮ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেন রানা।

পুনিত পাঠক-নিধি মনি সিং
জনপ্রিয় কোরিওগ্রাফার ও অভিনেতা পুনিত জে পাঠক। চলতি বছরের আগস্টে দীর্ঘদিনের প্রেমিকা নিধি মনি সিংয়ের সাথে তার বাগদানের ঘোষণা দেওয়ার সাথে সাথে নেট দুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে চলতি বছরের ১১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তারা।

গওহর খান-জায়েদ দরবার
চলতি বছরের বড়দিনে বিয়ের পিড়িতে বসেছেন মডেল গওহর খান। পাত্রের নাম জায়েদ দারবার। গওহরকে দেখেই প্রেমে পড়েছিলেন জায়েদ। বয়সে জায়েদ বেশ ছোট গওহরের থেকে। তবে প্রেমতো বয়স মানে না। বিয়ে করে এখন তারা নবদম্পতি।

কাজল আগরওয়াল-গৌতম কিচলু
‘সিংহাম’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল গত ৩০ অক্টোবর মুম্বাইয়ের একটি হোটেলে বিয়ে করেছেন। পাত্র প্রেমিক গৌতম কিসলু। তাদের বিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তাদের ব্যায়বহুল হানিমুনেও চোখ ছিলো কাজল ভক্তদের।

নেহা কক্কর-রোহনপ্রীত সিং: বছরের আলোচিত বিয়েগুলোর একটি নেহা কক্করের বিয়ে।বহু বিতর্ক, রটনার শেষে গেল অক্টোবরে বিয়ে করেন নেহা। তার স্বামী রোহনপ্রীত সিংহ পঞ্জাবি গায়ক।

সানা খান-মুফতি আনাস
সানা খান হলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। ২০০৮ সালে তামিলের ‘সিলামবত্তমে’ সিনেমায় জানু চরিত্রে অভিনয়ে করে সবার নজরে আসেন তিনি। চলতি বছর ধর্মের টানে বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দেন। বেছে নেন সাদামাটা জীবন। এরপর এক মুফতিকে বিয়ে করে হৈ চৈ ফেলে দেন। গেল ২১ নভেম্বর সানা খান বিয়ে করেন গুজরাটের মাওলানা মুফতি আনাস সাইদকে।

Reneta

নিক ক্রল-লিলে কোয়ানং
১১ নভেম্বর বিয়ে করেছেন ‘বিগ মাউথ’ নির্মাতা নিক ক্রল এবং আর্কিটেক্ট কোওয়ং। আনুষ্ঠানিক বিয়ের পোশাকে সমুদ্রের তীরে এই দম্পতিকে ছবি দিতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে নিক সবার কাছে তাদের এই নতুন জীবনের যাত্রা শুরু করার জন্য প্রার্থনা কামনা করেন। নিক ডিসেম্বরে আরও একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বিশ্বব্যাপী মহামারীতে বিয়ে করা সহজ নয়!’

স্কারলেট জোহানসন-কলিন জোস্ট
অবশেষে বিবাহ করলেন অ্যাভেঞ্জারস : এন্ডগেমের তারকা তারকা স্কারলেট জোহানসন। তিনি ‘স্যাটারডে নাইট লাইভ’খ্যাত কৌতুক অভিনেতা জোস্টকে বিয়ে করেছেন। অক্টোবরের শেষদিকে নিজেদের একটি পারিবারিক অনুষ্ঠানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

জন সিনা-শায় শারিয়াতজাদে
প্রায় ৮ বছর পর আবারও বিয়ে করলেন সময়ের জনপ্রিয় রেসলিং তারকা জন সিনা। ২৯ বছর বয়সী শায় শারিয়াতজাদের সঙ্গে এক বছরের বেশি সময় প্রেমের সম্পর্ক ছিল জন সিনার। অবশেষে তারা গত ১২ অক্টোবর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ফ্লোরিডার ট্যাম্পায় গাঁটছড়া বাঁধেন।

লরি ডেভিড-অ্যাশলি অ্যান্ডারউড
অবশেষে বিয়ে করলেন ৭৩ বছর বয়সী তারকা নির্মাতা ডেভিড। ৭ অক্টোবর অ্যাশলি অ্যান্ডারউডকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে সাচা ব্যারন কোহেনের জন্মদিনের পার্টিতে তাদের দেখা হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিলে নিউইয়র্ক টাইমসের কাছে ডেভিড অ্যান্ডারউডকে ভালোবাসার কথা জানান।

জুয়েল কোর্টনি-মিয়া স্কোলিংক
‘কিসিং বুথ’ তারকা জুয়েল কোর্টনি এবং ২৩ বছর বয়সী মিয়া স্কোলিংক বিয়ে করেছেন চলতি বছরের ২৭ সেপ্টেম্বর। অ্যারিজোনার ফিনিক্সে সামাজিক দূরত্বে রঙহীন এক অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্কোলিংক ৪ ডিসেম্বর ইনস্টাগ্রামে তাদের বিয়ের ছবি প্রথম পোস্ট করেন। এরপর থেকেই ভক্ত-সহকর্মীদের কাছে থেকে অভিনন্দন পেতে থাকেন এই দম্পতি।

ফ্রাঙ্কে মুনিজ-পাইগে প্রাইস
‘মিডল ইন ইন দ্য মিডল’ তারকা ফ্রাঙ্কে মুনিজ ৩৫ বছর বয়সে এসে গত বছর প্রেমে পড়েন পাইগে প্রাইসের। চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যেদিন তারা প্রথম দেখা করেছিলেন তার চার বছর পূর্তি উপলক্ষে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি।

পামেলা অ্যান্ডারসন-জন পিটারস
অভিনেত্রী এবং প্রযোজক পামেলা অ্যান্ডারসন এবং জন পিটারস অবশেষে দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটালেন। চলতি বছরের জানুয়ারি মাসে গোপনে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন৷ তবে দিন কয়েক পরই বিচ্ছেদ হয়ে যায় তাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেহা কক্করফিরে দেখা ২০২০বছর শেষেলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT