চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আনা হবে আবদুল গাফফার চৌধুরী’র মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ২০, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামীকাল শনিবার দেশে আনা হবে। রোববার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।

ভাষা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন পেরিয়ে স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ আর বাংলাদেশের নানা ইতিহাসের সাক্ষী আবদুল গাফফার চৌধুরী। স্বাধীনতার পর বেছে নেন প্রবাস জীবন। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করেননি নিজেকে কখনও জন্মভূমি থেকে।

বাংলাদেশকে নিয়ে বাংলায় নিয়মিত লিখেছেন। লিখেছেন গল্প-কবিতা-উপন্যাস। করেছেন সাংবাদিকতা। কলাম লেখা ছিল তার পেশা।

কিন্তু অন্য সব পরিচয় ছাপিয়ে তরুণ বেলার একটি কাজের জন্যই বাঙালি আর বাংলাদেশের সঙ্গে অনন্তকাল জড়িয়ে থাকবেন তিনি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সেই গান এখন উচ্চারণ হয় বিশ্বজুড়ে।

ডায়াবেটিস ও কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। ৮৮ বছর বয়সে এসে লন্ডনের বার্নেট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ বাদ জুমা লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে তার প্রথম জানাযা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার মরদেহ আনা হবে ঢাকায়। ভাষা শহীদদের নিয়ে লেখা অমর গানের এই রূপকাররের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রোববার নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার দাফর করা হবে।

Reneta

আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো ও বঙ্গবন্ধু পুরস্কারসহ দেশি ও বিদেশী নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। কালজয়ী সেই গান আর নানা লেখার মাধ্যমে যুগ যুগান্তর বেঁচে থাকবেন আবদুল গাফফার চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল গাফফার চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT