বিনোদন

বিলাসবহুল গাড়ি কিনে শিরোনামে সঞ্জয় কন্যা!

সঞ্জয় কন্যার বিলাসবহুল গাড়ির সামনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্জয় কন্যা বিলাসবহুল গাড়ির সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, গাড়ির উপর লাল রঙের রিবন বাঁধা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলি তারকাদের বিলাসবহুল গাড়ি কেনার খবর এখন আর নতুন কোন বিষয় নয়। কম বেশি সব তারকাই নিজেদের বিলাসবহুল জীবন যাপনে সচেতন। তবে তারকা না বনেও এবার বিলাসবহুল গাড়ি কিনে সংবাদের শিরোনাম হলেন বি-টাউনের স্টার কিড শানায়া কাপুর!

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, মাত্র ২২ বছর বয়সী শানায়া কাপুর সম্প্রতি অডি কিউ৭ এসইউভি গাড়িটি কিনেছেন। যার দাম ৮০ লাখ রুপি। অর্থাৎ, বাংলাদেশের মুদ্রায় যা ৯০ লাখ টাকার বেশি। গাড়ির নম্বর প্লেটে শানায়ার নাম। গাড়ির সামনে এ সঞ্জয় কাপুর কন্যার পোজ দেওয়া ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, ২০২২ সালে গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট বের হয়েছে। একটি প্রিমিয়াম প্লাস (৮০ লাখ রুপি) এবং অপরটি টেকনোলজি (৮৮ লাখ রুপি)।

বি-টাউনে গেল কয়েক বছর ধরেই কানাঘুষো চলছিল সঞ্জয় কন্যা শানায়া কাপুরের অভিষেক নিয়ে। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে গেল বছরের মার্চে।

গুঞ্জন আছে, করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমার মধ্য দিয়ে শানায়া কাপুর বলিউডে অভিষেক করবেন। যেখানে তার বিপরীতে দেখা যাবে লক্ষ্য লালবানি ও গুরফতে পিরজাদাকে।

এর আগে জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা—দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শানায়া কাপুর। এছাড়াও মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ দেখা গিয়েছিল শানায়াকে। বলিউডে অভিষেকের আগেই এ স্টার কিডের বেশ ফ্যান-ফলোয়ার রয়েছে।

বিষয়:বলিউড অভিষেক বিলাসবহুল গাড়ি শানায়া কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…