চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরোধিতার মুখেই কলম্বিয়ার শান্তিচুক্তি হচ্ছে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:১৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

কলম্বিয়ায় অর্ধশতাব্দিরও বেশি সময় ধরে চলে আসা সংঘাতের অবসানে মূল শান্তিচুক্তি বাতিলের পর শুক্রবার আবারও সংশোধনীসহ তা সই হতে যাচ্ছে। ৫০ টির বেশি বিষয়ে সংশোধনী এনে করা চুক্তিটি ফার্ক বিদ্রোহীদের সাথে দেশটির গৃহযুদ্ধের অবসান করবে বলে আশাবাদী দুই পক্ষই। তবে এর বিরোধিতাও কম নয়। যুদ্ধাপরাধে দায়ী বামপন্থী গেরিলাদের প্রতি চুক্তিটি অনেক নমনীয় বলে ক্ষুদ্ধ বিরোধিতাকারীরা।

সেপ্টেম্বরের ২৬ তারিখে সই হওয়া এই শান্তিচুক্তির জন্য এ বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়াল সান্তোস। কিন্তু অক্টোবরের গণভোটে এর বিপক্ষে রায় দেয় দেশটির জনগণ। নতুনভাবে আবারও এই স্বাক্ষরগ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে প্রেসিডেন্ট বলেন, আমাদের এ বিষয়ে কাজ করতে হবে। বিলম্ব করার কোন অবকাশ নেই।

প্রায় ব্যর্থ হতে যাওয়া শান্তি প্রক্রিয়াটি পুনর্জীবিত করতে ১২ নভেম্বর ৫০ টিরও বেশি বিষয়ে পরিবর্তন এনে তা উপস্থাপন করা হয়। ফার্ক নেতা রদ্রিগো লোনডোনো, যিনি টিমোচেনকো নামে পরিচিত সংশোধিত চুক্তিতে সই করবেন।

Banglabid

নতুন চুক্তির ক্ষেত্রে কংগ্রেসেই অনুমোদন দেয়া হবে। নতুন কোন গণভোটের ঝুঁকি নেয়া হবে না। এজন্যও সমালোচনার তীর বিরোধিদের।

শুরু থেকেই শান্তি প্রক্রিয়ার বিরোধিতা করে আসা সাবেক প্রেসিডেন্ট আলভারো উরাইব এখনও আপত্তি জানিয়ে বলেন, “চুক্তি প্রক্রিয়াটি এখনও চলমান থাকা আমাদের ভীত করছে।” পুনর্বার স্বাক্ষরের আগে তা সমালোচকদের দেখানো হয়নি বলেও জানান তিনি।

তবে বিরোধিদের বিষয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনীতি বিশ্লেষক এ্যালেজো ভার্গাসের অভিমত, “তারা কখনোই এ বিষয়ে সন্তুষ্ট হবে না। কারণ তারা ২০১৮ এর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দৃষ্টিতে তা দেখছে।”

Reneta

অযাচিত বিলম্ব কলম্বিয়ায় শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে। কারণ গণভোটে শান্তিচুক্তি বাতিলের পর ৭ হাজারের মতো ফার্ক বিদ্রোহীকে অব্যাহতি না দিয়ে আটক রাখতে হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ম্রিয়মান হয়ে আসছে। সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে ১৩ নভেম্বর দুইজন গেরিলা নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগ নেতাদের আসামী করে হত্যা মামলা করলেন দিয়াজের মা

পরবর্তী

এবার মধ্যরাতে নির্বাচনী মাঠ ছাড়বে না বিএনপি: সাখাওয়াত

পরবর্তী

এবার মধ্যরাতে নির্বাচনী মাঠ ছাড়বে না বিএনপি: সাখাওয়াত

নৌকার আইভীকে ভোট দিতে প্রস্তুত নারায়ণগঞ্জবাসী: আইভী

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT