চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিরল লজ্জা’র ম্যাচে ১৭২ রানে শেষ ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

৫০ কিংবা তার কম রানে নেই ৫ উইকেট- ঘরের মাঠে ভারতকে গত ৩০ বছরে সর্বসাকুল্যে চারবার এমন লজ্জায় পড়তে দেখা গেছে। ২০১৭ সালের এই নভেম্বরে শ্রীলঙ্কা তাদের পঞ্চমবার সেই লজ্জা দিল। এমন ম্যাচে প্রথম ইনিংসে ১৭২ রান তুলতে পেরেছে কোহলির দল।

প্রথম দুই দিনে বৃষ্টি না হলে এই ম্যাচে আরও বড় লজ্জায় পড়তে হতো ভারতকে। কলকাতা টেস্টের প্রথম দুদিনে মাত্র ৩২.৫ ওভার খেলা হয়। বৃষ্টির আশীর্বাদে প্রথম ইনিংস তৃতীয় দিনে আনতে পারল তারা। তাসের ঘরের মাঝে একাই লড়াই করেন পূজারা। ১১৭ বল খেলে ৫২ করেন তিনি।

ভারতের টপঅর্ডার নাড়িয়ে দেন সুরঙ্গা লাকমাল। প্রথম স্পেল শেষে তার বোলিং ফিগার ছিল ৬-৬-০-৩! টেস্টের প্রথম দিন প্রথম বলেই লোকেশ রাহুলকে ফিরিয়ে ভারতকে কাঁপিয়ে দেন। রাহুল ভারতীয় টেস্ট ইতিহাসের ষষ্ট ব্যাটসম্যান, যিনি টেস্টের প্রথম বলেই সাজঘরে ফেরেন। সর্বশেষ এই অভিজ্ঞতা হয়েছিল ওয়াসিম জাফরের। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে। শনিবার ইনিংসের শেষ দিকে এসে আরেকটি উইকেট পান ওই লাকমাল।

আরেক মিডিয়াম পেসার দাসুন শানাকা নিয়েছেন ২ উইকেট। পেরেরা এবং লাহিরুও দুটি করে উইকেট নিয়েছেন।

পূজারার পর সর্বোচ্চ স্কোর ঋদ্ধিমান সাহার। ৮৩ বলে ২৯ করেন তিনি। রবীন্দ্র জাদেজা ৩৭ বলে ২২ করে যান। বছরজুড়ে রানের বন্যা বইয়ে দেয়া বিরাট কোহলি ১১টি বল খেলে কোনো রান না করেই লাকমালের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

পরে লাহিরু থিরিমান্নে (৫১) ও অ্যাঞ্জেলো ম্যাথুজের (৫২) হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৬৫ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ৬ উইকেট হাতে রেখে ভারতের প্রথম ইনিংস থেকে এখন মাত্র ৭ রানে পিছিয়ে লঙ্কানরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT