আন্তর্জাতিক

বিরল প্রজাতির সাদা বাঘের জন্ম

সাদা বাঘের বাচ্চা, বিরল প্রজাতির, শান্তভাবে ঘুমাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল সাদা বাঘের ছোট বাচ্চা শান্তভাবে ঘুমাচ্ছে, তার সাদা রঙের পশম এবং কালো দাগ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিকারাগুয়া চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘের জন্ম হয়েছে। নিভি নামের সাদা বাঘটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন চিড়িয়াখানার পরিচালকের স্ত্রী।

চিড়িয়াখানার পরিচালক এদুয়ার্দো সাকাসার বরাতে বিবিসি বলছে, নিভি মধ্য আমেরিকায় প্রথম সাদা বাঘ। নিভির মা নুইস সদ্য ভূমিষ্ট সন্তানটিকে মেনে না নেওয়ায় চিড়িয়াখানার পরিচালক স্ত্রী মেরিনা আরগিয়েলো তাকে দেখভাল করছেন।

বলেছেন: নিউইয়াস, যিনি মাত্র এক সপ্তাহের বেশি বয়সী, এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্য আমেরিকায় প্রথম সাদা বাঘ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।

সাকাসা বলেন, নিভির মা, হলুদ-কালো রঙের বেঙ্গল টাইগার যাকে পাঁচ বছর আগে একটি সার্কাস থেকে উদ্ধার করা হয়। নিভির মা দুধ দিতে না পারায় তাকে ফেলে রেখে যায় তার বাবা।

সাকাসা আরও বলেন, জন্মের সময় নিভির ওজন এক কিলোগ্রামের নীচে ছিল।

সাসাসার স্ত্রী মেরিনা আরগিয়েলো বলেন, নিভির মতো আরও বেশ কিছু শাবকদের তিনি দেখভাল করেন। আপাতত নিভি তিন ঘণ্টা পর পর ছাগলের দুধ খাওয়ানো হচ্ছে।

মেরিনা হাসতে হাসতে বললেন, নিভিকে খাওয়ানো দুধটি যদি হালকা গরম থাকে, তখন সে উচ্চস্বরে চিৎকার করে ওঠে। পরে তাকে ঠাণ্ডা করে খাওয়াতে হয়।

বিষয়:সাদা বাঘের জন্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…