ঢাকা আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে থেকে বস্তায় বাধা অবস্থায় তিন’শটি কচ্ছপ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সেসময় চারজনকে আটক করে পুলিশ।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিরল প্রজাতির এ কচ্ছপগুলো উদ্ধার করে পুলিশ।
সাভার হাইওয়ে পুলিশের(ওসি) সানোয়ার হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় অবৈধ পথে ভারত থেকে আনা বিরল প্রজাতীর তিন’শ টি কচ্ছপ ঢাকার মিরপুরে এনে পাচার করবে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে হাইওয়ে থানার সামনে একটি মাইক্রো বাস আটক করে পুলিশ। সেসময় মাইক্রো বাসে তল্লাশি চালিয়ে তিন’শ টি কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপ উদ্ধারের সময় পাচারকাজে জড়িত সন্দেহ এক নারীসহ চার জনকে গ্রেফতার করা হয়।
আটক কচ্ছপগুলোর অনুমানিক কত টাকা মুল্যে তা এখনো জানাতে পারেনি পুলিশ। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







