চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরক্ত হাথুরু

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১০:৩২ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ধর্মশালা, হিমাচল প্রদেশ (ভারত): আয়ারল্যান্ড ম্যাচের আগের প্রেস কনফারেন্সটা কেমন মনভাঙ্গা মনভাঙ্গা হয়ে গেলো। অথচ আগের দিনই কী একটা ম্যাচ বের করে আনলো টাইগারদের বোলিং। আলোচনা চলতে পারতো সেই বোলিং এবং আগামী ম্যাচের বোলিং পরিকল্পনা নিয়েই। সেটা একদমই হয়নি। বরং সচরাচর যেমন ঠান্ডা মেজাজের চন্ডিকা হাথুরুসিংহেকে দেখা যায় আজ তেমন নয়। আইসিসির এক চিঠিতে যেনো এলোমেলো হয়ে গেছে তার সকল পরিকল্পনা।

ঐচ্ছিক অনুশীলনে সব তরুণ ক্রিকেটারদেরও উপস্থিতি থাকে বেশি। কিন্তু নেটে সবচে বেশিক্ষন ব্যাটিং করে গেলেন মুশফিকুর রহিম। প্রতিটা বল যেনো একেকটার চেয়ে আরেকটা বেশি দূরে গিয়ে পড়ছিলো। ধর্মশালায় কাল আইরিশদের বিপক্ষে হয়তো আবারও নিজের পুরণো ব্যাটিংটাই করতে চাইবেন, কিছু দিন আগেও যিনি ছিলেন দলের সবচেয়ে আস্থাশীল ব্যাটসম্যান সেই মুশফিক।

কিন্তু অনুশীলনে নামার আগেই যেনো বড় ধাক্কা হয়ে এলো খবরটি। প্রেস কনফারেন্সে এসে সেটি জানালেন টাইগারদের লংকান কোচ। তার দলের দুই কার্যকর বোলিং শক্তি তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশনকে ‘অবৈধ’ সন্দেহ করছে আইসিসি। সাত দিনের মধ্যে তাদের দুজনকেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়েছে। যদিও পরের দুই ম্যাচ খেলতে অসুবিধা নেই- তবুও বিষয়টি নিয়ে বিরক্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে পুরো বিষয়টা নিয়ে নিজের বিরক্তির কথাই বারবার শুনিয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, এটা নিয়ে মন্তব্য করার এখতিয়ার আমি বা আমার দলের কারও নেই। কিন্তু তারা যেমন আমার বোলারদের নিয়ে উদ্বিগ্ন আমিও তাদের জন্য উদ্বিগ্ন।

চন্ডিকা বলেন, অন্তত গত ১২ মাস তার দুই বোলার তাসকিন এবং সানির বোলিং নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। 

Reneta

সাত দিনের মধ্যে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সানি-তাসকিনকে। তবে আয়ারল্যান্ড ও ওমান ম্যাচের তাদের দলে রাখতে বাধা নেই।

কিন্তু প্রশ্ন হচ্ছে এমন সন্দেহের চোখের বিপক্ষে কতটা স্বাভাবিক বোলিং করতে পারবেন তারা। অবশ্য তাদের উপড় আস্থা রাখছেন বাংলাদেশ কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরক্ত হাথুরু

পরবর্তী

বিরক্ত হাথুরু

পরবর্তী

‘নিরপেক্ষতার নামে সরকারী দলের ওপর খড়গ চালাচ্ছে ইসি’

‘নিরপেক্ষতার নামে সরকারী দলের ওপর খড়গ চালাচ্ছে ইসি’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT