ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে তাদের অভিযোগ জানায়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব উল আলম হানিফ জানান, নির্বাচন কমিশন, নিরপেক্ষতার দোহাই দিয়ে সরকারী দলের ওপর আইনের খড়গ চালাচ্ছে। তিনি আরও বলেন,আওয়ামী লীগের সংসদ সদস্যদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে ।






