জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র অন্যতম শীর্ষ নেতা নাসের মুহাম্মদ আল ওবাইদি ইরাকের বিমান হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
রবিবার সকালে এ ইরাক বিমান হামলা চালায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে এক্সপ্রেস।
এক বিবৃতিতে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড (আইজেওসি) মুখপাত্র কর্নেল মোহাম্মদ ইব্রাহিম বলেন, আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির দ্বিতীয় সেনা প্রধান ছিলেন নাসের মুহাম্মদ আল ওবাইদি। ইরাকের বিমান হামলায় সে নিহত হয়েছে।
সাবেক ইরাকী নেতা সাদ্দাম হোসেনের স্পেশাল ফোর্স ইউনিটের ব্রিগেড কমান্ডারের দ্বায়িত্বে ছিলেন নাসের মুহাম্মদ আল ওবাইদি। তার দ্বায়িত্বে ছিল পশ্চিম ইরাক ও সমগ্র পূর্ব সিরিয়ায় হত্যাকাণ্ডের অপারেশনের ভার ছিল।
(আইজেওসি)মুখপাত্র কর্নেল মোহাম্মদ ইব্রাহিম আরো বলেন, ইরাকী বিমান হামলায় আইএসের আরেক ভবিষ্যত প্রধান আবু মোহাম্মদ আল আদনানী গুরুতর আহত হয়েছেন। আদনানীর ওপর ইরাকী বাহিনী গত এক মাস নজর রেখেছিল। আদনানী বেশ কয়েকবার আইএসের প্রধানের হয়ে ইন্টারনেটে বিভিন্ন অডিও বার্তা প্রকাশ করেছে।
তবে এখন পর্যন্ত আইএসের পক্ষ থেকে নাসের মুহাম্মদ আল ওবাইদি নিহত এবং আবু মোহাম্মদ আল আদনানীর আহত হওয়ার ব্যাপারে কিছু জানানো হয়নি।






