বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সালের পরিবারকে ডিআরইউ’র অনুদানের চেক

বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সালের পরিবারকে ডিআরইউ’র অনুদানের চেক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক বিমান দুর্ঘটনায় নিহত আহমেদ ফয়সালের পরিবারকে ডিআরইউ’র পক্ষ থেকে অনুদানের ৫ (পাঁচ) লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ প্রয়াত সদস্য আহমেদ ফয়সালের পিতা মোঃ শামসুদ্দিন সরদারের হাতে এই চেক তুলে দেন।

গ্রুপ বিমার ৪ লাখ ও ডিআরইউ কল্যাণ তহবিলের ১ লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ মঈন উদ্দিন খান ও অর্থ সম্পাদক মানিক মুনতাসির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আহমেদ ফয়সাল গত ১২ মার্চ নেপালের কাঠমাণ্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন।

বিষয়:কাঠমান্ডু ট্র্যাজেডি ডিআরইউ সাংবাদিক আহমেদ ফয়সাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…