পরিবেশ

বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে ১৫শ’ জীবিত কচ্ছপ

কচ্ছপ

বিমানবন্দরে পরিত্যক্ত চারটি লাগেজ থেকে টেপ দিয়ে মোড়ানো ১৫শ’রও বেশি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে ফিলিপিন্সের পুলিশ। কচ্ছপগুলোর আনুমানিক মূল্য ৮৬,৬৩১ মার্কিন ডলার।

রোববার নিনয় অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ব্যাগগুলো উদ্ধার করা হয়।

পুলিশের বিশ্বাস, অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের অপরাধে কঠোর শাস্তির কথা ভেবেই ব্যাগগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়। ধরা পড়লে অপরাধীদের ২ বছরের জেল এবং ২ লাখ ফিলিপিনো মুদ্রা জরিমানার সাজা ভোগ করতে হতো।

১৫২৯টি কচ্ছপের ওই লাগেজে বিভিন্ন প্রজাতির কচ্ছপ ছিলো। তার মধ্যে আইইউসিএনের লাল তালিকায় বিপন্নপ্রায় সুলকাটা কচ্ছপও ছিলো।

সেখানকার কাস্টমস ব্যুরো জানিয়েছে, কচ্ছপগুলোকে এক ফিলিপিনো যাত্রী ফেলে রেখে গেছে যিনি হংকং থেকে ফিলিপিন্সি এয়ারলাইন্সের ফ্লাইটে এসেছিলেন।

ওই যাত্রী যখন অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সাজার জন্য চারদিকে সতর্ক প্রহরা সম্পর্কে জানতে পারে তখন লাগেজটি ফেলে রেখে যায়। কচ্ছপগুলো বর্তমানে সেখানকার ওয়াইল্ডলাইফ মনিটরিং ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজে ১৫শ’ জীবিত কচ্ছপ

কচ্ছপকে প্রায়ই পোষাপ্রাণী হিসেবে রাখা হয়। তবে কচ্ছপকে কখনো কখনো ঐতিহ্যবাহী চিকিৎসায় এবং খাবার হিসেবেও ব্যবহার করা হয় এশিয়ার কিছু অংশে।

কচ্ছপের মাংসকে কেউ কেউ যৌন উত্তেজক হিসেবে বিবেচনা করেন আর হাড়গুলোর গুড়াকে ওষুধ হিসেবে।

গত সপ্তাহেও মালয়েশিয়ান মেরিটাইম এজেন্সি ৩ হাজার ৩শ’টি কচ্ছপ উদ্ধার করে। পিগ-নোজড কচ্ছপগুলোকে নৌকায় করে মালয়েশিয়ার ভেতরে পাঠানোর চেষ্টা চলছিলো।

বিষয়:কচ্ছপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…