চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমসটেক সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বিমসটেক

নেপালের কাঠমান্ডুতে বিমসটেক এর চতুর্থ শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে আন্তবিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠায় চুক্তি হবে। বাংলাদেশ এ সম্মেলন থেকে লাভবান হবে বলে আশা করছেন বিমসটেক মহাসচিব।

দু’দশকের পথচলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠন করা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কোঅপারেশন- বিমসটেক যে খুব বেশি আলো ছড়িয়েছে তা বলা যাবে না। তবে এ সংগঠনটি সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন এবং যোগাযোগ বাড়ানোসহ নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।

নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া এবারের সম্মেলনে সংগঠনের পূর্ণাঙ্গ সনদ তৈরি করা হবে, উন্নয়ন প্রকল্পের জন্য বিমসটেক তহবিল গঠন, ভিসা সহজীকরণ এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ফ্রি ট্রেড এরিয়া গঠনের তাগিদ দেয়া হবে।

বালাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, মিয়ানমার ও থাইল্যান্ড এ সাত সদস্য দেশের মধ্যে সড়ক, রেল এবং আকাশ পথে নিবিড় যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে সম্মেলন থেকে। বাংলাদেশে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর এই প্রথম কোনো ফোরামে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মিয়ানমারের নতুন প্রেসিডেন্টের দেখা হবে। আলোচ্যসূচিতে না থাকার পরও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের সম্মেলনে অংশ নিয়ে ৩১শে আগস্ট বাংলাদেশে ফিরবেন।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

ট্যাগ: বিমসটেক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করল মিয়ানমার

পরবর্তী

হত্যার কারণ সাংবাদিকতা নাকি পারিবারিক বিরোধ?

পরবর্তী

হত্যার কারণ সাংবাদিকতা নাকি পারিবারিক বিরোধ?

আমার সিনেমার নাম হবে ‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’: মাসুদ পথিক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT