জনপদ

বিভৎস নির্যাতনের শিকার সেই গৃহবধূ উদ্ধার

আটক আরও ১

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূকে উদ্ধার করে পুলিশ ও স্বজনরা, ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে  বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার ঘটনার পর থেকে এলাকা ছাড়া ওই নির্যাতিতাকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে। তার নাম রহমত উল্যাহ।

মাসখানেক আগে ওই গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে ভিডিওচিত্র ধারণ করে বখাটে একদল যুবক।

গতকাল রোববার দুপুরের দিকে সেই নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর ভাইরাল হয়ে। তাতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় বগাটেরা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখলেও ঘটনা থেকে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে!

স্থানীয়রা বলছে, গত মাসের (২ সেপ্টেম্বর) উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন উর রশীদ জানান, পুলিশ বতর্মানে ঘটনাস্থলে রয়েছে।  এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। রোববার রাতে ওই গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, দুইজনকে আটক করা হয়েছে, বাকী অভিযুক্তদের গ্রেপ্তারে পু্লিশের ৫টি ইউনিট মাঠে কাজ করছে।

ভুক্তভোগী ওই নারী ৯ জনকে আসামি করে থানায় দুইটি মামলা করেছেন।

বিষয়:গৃহবধূকে ধর্ষণ নোয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…