চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভেদ ভুলে ‘মাইলস’-এ ফিরছেন শাফিন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

গেল বছর হঠাৎ করেই ভাঙনের খবরে শিরোনাম হয় দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’। দল ছাড়েন ‘মাইলস’-এর অন্যতম সদস্য, ভোকাল ও বেইজ গিটারিস্ট শাফিন আহমেদ। জানা যায়, দলটির প্রতিষ্ঠাকালীন আরেক সদস্য হামিন আহমেদের সঙ্গে দ্বন্দ্বের কারণে মূলত এমন ছন্দপতন। মাইলসের ভাঙনে হতাশ হয়ে পড়েছিলেন মাইলসের দেশি-বিদেশি শ্রোতা ভক্তরা।

তবে আশার কথা হচ্ছে, ভাঙনের করুণ সুর বন্ধ হতে চলেছে। ফের বাজবে আনন্দ সংগীত! ভনিতা না করে বলা ভালো, হ্যাঁ। জোড়া লাগছে ‘মাইলস’। শাফিন আহমেদ আবার গাইবেন ‘মাইলস’র হয়ে।

অন্তত এমনটা নিশ্চিত হওয়া গেল, ব্যান্ড দল ‘মাইলস’-এর অফিসিয়াল পেজ থেকে।

বৃহস্পতিবার দুপুরে ‘মাইলস’-এর অফিসিয়াল পেইজ থেকে বলা হয়, আমরা আমাদের ভক্ত এবং শুভাকাঙ্খীদের এ কথা আনন্দের সাথে জানাচ্ছি যে ‘মাইলস’ ব্যান্ডদলের মধ্যকার নিজস্ব ভেদাভেদ কাটিয়ে উঠেছে এবং প্রকৃত লাইন-আপ নিয়েই ভবিষ্যতে পারফর্মেন্স এবং রেকর্ডগুলোর কাজ করবে। খুব শিগগির।

মাইলস-এর জন্য আপনাদের আশির্বাদ আমরা কামনা করি, যেন এ ব্যান্ডদল বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এটির সাফল্যের যাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

Banglabid

‘মাইলস’-এর অফিশিয়াল পেইজে দেয়া স্ট্যাট্যাসের সত্যতা নিশ্চিত করেছেন শাফিন আহমেদ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘নতুন করে কিছু বলার নেই। ‘মাইলস’-এর পেইজেই খবরটা বলে দেয়া হয়েছে। সেখানে যা বলা হয়েছে তার সঙ্গে আমি একমত।’

মাইলসের অন্যতম আরেক ভোকালিস্ট ও গিটারিস্ট হামিন আহমেদও চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

গেল বছর এপ্রিল থেকে ‘মাইলস’ ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত শাফিন আহমেদের। মূলত গানের রয়্যালিটি নিয়ে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হামিন আহমেদের সঙ্গে আলাপ করতে গেলে সম্পর্কের দূরত্ব তৈরি হয়। তার পর থেকে ‘মাইলস’-এর কার্যক্রম থেকে দূরে ছিলেন শাফিন আহমেদ। সব বিভেদ ভুলে শিগগির আবার মাইলসের অন্য সদস্যদের সঙ্গে আবার মঞ্চ মাতাবেন ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি এই গায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলসলিড বিনোদনশাফিন আহমেদহামিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পের পর ভূমিকম্প

পরবর্তী

আয়রনের ঘাটতির উপসর্গগুলো জেনে নিন

পরবর্তী

আয়রনের ঘাটতির উপসর্গগুলো জেনে নিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতন্ত্র সুসংহতকরণে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT