চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
কুড়িগ্রাম, গাইবান্ধা, জনপদ, নীলফামারী, লালমনিরহাট
A A

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। লালমনিরহাটে পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রাম ও গাইবান্ধায় বাড়ছে।

লালমনিরহাটে উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে। নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে ২৫টি গ্রামের নিন্মাঞ্চল।

তিস্তার পানি বাড়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসক জানিয়েছেন,নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বাস করা লোকজনকে সর্তক থাকতে বলা হয়েছে।

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও পানি বেড়েই চলেছে। সুন্দরগঞ্জে ও গাইবান্ধা সদর উপজেলার তিস্তা-যমুনা ও ব্রহ্মপুত্রের বেশ কিছু চরাঞ্চলে পানি উঠেছে।

কুড়িগ্রামে ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলায় ধরলা নদীর অববাহিকার চরাঞ্চলের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। তলিয়ে গেছে পটল, ঢেঁড়স, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা পরিস্থিতি অবনতিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালের বাজার হঠাৎ অস্থির!

পরবর্তী

‘সুইডেন বিশ্বকাপ জিততে পারে’

পরবর্তী

‘সুইডেন বিশ্বকাপ জিততে পারে’

প্রি-ম্যাচ রিভিউ : ৬ জুলাই, কোয়ার্টার ফাইনাল

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT