দেশের সৃজনশীল সংগীতাঙ্গন উপহার দেওয়ার লক্ষ্যে ‘শিশুদের মনন বিকাশে, গান এবং ফান’-এই স্লোগানে গানের উৎসব নির্ভর রিয়েলিটি শো ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই-গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’-এর ৭ বিভাগের বাছাইপর্ব শেষ হয়েছে।
৭ বিভাগ থেকে সেরা ৫০ জন গানের রাজা নিয়ে শিগগির শুরু হবে মেগা অডিশনের শুটিং। মেগা অডিশন থেকে ২৪ কে নানান পর্যায়ের গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়ায় ৪০ টি পর্বের পর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গন পাবে যোগ্য ‘শিশু গানের রাজা’। প্রতিযোগী শিশুদের বয়স ৬-১৩ বছর।
অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। তাহের শিপন এর পরিচালনায় ‘গানের রাজা’ চ্যানেল আই তে সম্প্রচারের পর প্রতিটি পর্ব চ্যানেল আই এর ভেরিফাইড ইউটিউভ চ্যানেল ‘চ্যানেল আই টিভি’তে আপলোড করা হবে।
শিশুদের সাথে সার্বক্ষণিক কোমলমতি আচরণ ও দিকনির্দেশনার মাধ্যমে অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ইমরান এবং কোনাল। অনুষ্ঠানের উপস্থাপক চ্যানেল আই সুপার স্টার টয়া ও শিশু শিল্পী সাহির আমানের সাথে প্রতিযোগীদের সম্পর্ক হবে খুবই কাছের বন্ধু, প্রিয় মানুষ, আপন মানুষের মতো করেই।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ব্র্যান্ড এসিআই এক্সট্রা ফান কেক। রেডিও পার্টনার রেডিও ভূমি ৯২.৮ এফএম, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো ও সাপ্তাহিক, অনলাইন মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার চ্যানেল আই টিভি।








