চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিব্রত, হতাশ স্টিভেন স্মিথ

২:০৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

“এখানে বসতে আমি বিব্রতবোধ করছি।” সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের এমন বক্তব্যই বলে দেয় কতটা ক্ষুদ্ধ, কতটা হতাশ তিনি। ঘরের মাঠে পরপর দুই টেস্ট হারাই শুধু নয়, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ে লজ্জাই যে বরণ করে নিতে হয়েছে তাদের। সাউথ আফ্রিকার কাছে এমন বিব্রতকর হারের পর নতুনদের স্থান করে দেয়ার কথাও বলেন তিনি।

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১৭৭ রানের বড় পরাজয়। এরপর দ্বিতীয় টেস্টেতো পাঁচ দিনে টেনে নিতেও ব্যর্থ হলো স্বাগতিকরা। ভারনন ফিল্যান্ডার, কাইল অ্যাবোট এবং কাগিসো রাবাদার গতিময় বোলিংয়ের সামনে হুড়মুড় করে ভেঙ্গে পরেছে সকল প্রতিরোধ। এমন করুণভাবে সিরিজ পরাজয় নিশ্চিত হওয়ার পর স্মিথের কন্ঠেও ঝরে পরলো একরাশ হতাশা,“আমরা অনেক বেশি উইকেট হারিয়েছি, আজ ৩০ রানে ৮টি, প্রথম ইনিংসে ৮৫ রানে ১০টি, এবং এভাবে কোন ম্যাচেই জেতা সম্ভব নয়।

তবে মাঠে এমন বিধ্বস্ত হওয়ার দোষ নিজেদের উপরেই টেনে নেন স্মিথ। বলেন, মাঠে আমরা দক্ষতার প্রমাণ রাখতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটের চাপও সামলাতে পারিনি।  কোচ ড্যারেন ল্যামেনের উপর কোন দায় দিতে চাননি তিনি। বলেন, অনেক দিন ধরেই তিনি খুব ভালো করছেন। আমরা যে ভালো খেলছি না এটা তার ভুল নয়। এটা আমাদের কাজ। আমাদের প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য তিনি সবকিছুই করেছেন।

১২ নভেম্বর থেকে হোবার্টে শুরু হওয়া দ্বীতিয় টেস্ট ম্যাচে ৮০ রান ও ইনিংস ব্যবধানে পরাজিত হয় অসিরা। প্রথম ইনিংসে ৮৫ ও দ্বিতীয় ইনিংসে১৬১ রান করে স্বাগতিকরা। যেখানে অতিথিরা তাদের প্রথম ইনিংসেই করে ৩২৬ রান।

তিন ম্যাচের টেস্ট সিরিজের  শেষ ও তৃতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২৪ তারিখ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT