কয়েকটা দিনেরই অপেক্ষা আর ! এরপরই আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজপরিবারে বধূ হয়ে যাচ্ছেন মার্কিন তারকা মেগান মার্কেল। যুবরাজ হ্যারির সাথে তার বিয়ের সানাই বাজলো বলে। রাজকীয় বিয়ের সব প্রস্তুতিই সম্পন্ন এরই মধ্যে। কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে বিয়েতে নাকি থাকছেন না মেগানের বাবা থামাস মার্কেল।
এমনিতেই মেয়েকে রাজ পরিবারের নববধূ হিসেবে দেখার যথেষ্ট আগ্রহ তার। তবে সম্প্রতি মেক্সিকোর বাসভবনে বসে সেলিব্রেটি গণমাধ্যম টিএমজেড দেয়া এক সাক্ষাৎকারে থমাস মার্কেল হুট করেই তিনি জানিয়ে দিলেন মেগানের বিয়েতে তিনি হাজির হতে পারছেন না।
তবে কারণ হিসেবে গুঞ্জন উঠেছে মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে পাপারাজ্জিদের ছবিতে পোজ দিয়েছেন তিনি। এবং এই বিষয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্য পড়তে হয় তাকে।
কেনসিংটন প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, রাজকীয় বধূ হতে যাচ্ছে মার্কেল, এটা নিঃসন্দেহে তার একান্ত ব্যক্তিগত সময়।
কিন্তু গত কয়েক দিনে বিভিন্ন ট্যাবলয়েড পত্রিকা, ম্যাগাজিন ও ওয়েবসাইটে থমাস মার্কেল ব্রিটিশ রাজপরিবারের সাথে আত্মীয়তা শুরুর প্রস্তুতি কীভাবে নিচ্ছেন তা নিয়ে কিছু ছবি প্রকাশিত হয়।
মেগানের বাবা থমাস মার্কেলকে একটি ছবিতে দেখা যায় একটি ইন্টারনেট ক্যাফেতে তার মেয়ে ও প্রিন্স হ্যারির ছবি ব্রাউজ করছেন। আরেকটি ছবিতে দেখা যায় তিনি কফিশপে বসে ব্রিটেনের দর্শনীয় স্থানগুলো নিয়ে লেখা একটি বই পড়ছেন। অন্য একটি ছবিতে দেখা যায় মেয়ের বিয়ের জন্য স্যুট বানাতে দর্জির কাছে মাপ দিচ্ছেন থমাস।

তবে পরে জানা যায় তিনি নিজেই ফটোগ্রাফার নিয়ে ওই দোকানে গিয়েছিল। এবং পাপারাজ্জিদের সাজানো ছবির জন্য পোজ দিচ্ছেন। কিন্তু তার কিছুদিন আগেই তিনি তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে পাপারাজ্জিদের অভিযোগ করে কেনসিংটন প্যালেসে অনুরোধ জানান।
কেনসিংটন প্যালেসের মুখপাত্র থেকে বলা হয়েছে, মেগানের আনন্দঘন সময়ের আগে এমন একটা পরিস্থিতি সবাই বুঝতে পারবে।
৭৩ বছর বয়সী থমাস মার্কেল হলিউডে একজন লাইটিং ডিরেক্টর হিসেবে কাজ করতেন। বাবা-মায়ের সাথে মেগানের সম্পর্ক খুব আগে থেকেই জটিল বলে জানিয়েছে কয়েকটি পত্রিকার রিপোর্ট। এমনকি বিয়ের অনুষ্ঠানে মেয়ের পাশে তিনি উপস্থিত থাকবেন কিনা তা নিয়েও ছিল সংশয়।







