চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহিত-অন্তঃসত্ত্বা ছাত্রীদের ঢাবির হলে না থাকার বিধি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধি বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট সামসুন্নাহার হল, প্রভোস্ট কুয়েত-মৈত্রী হল এবং সুফিয়া কামাল হলের প্রভোস্ট বরাবর এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রী হলে বিবাহিত হওয়ার কারণে কতিপয় ছাত্রীর আবাসিক সিট বাতিল করা হয়েছে। এছাড়া সামসুন্নাহার হলের আবাসিক ছাত্রীদের সিট বন্টন সম্পর্কিত ও অন্যান্য শৃঙ্খলামূলক নিয়মবিধির ১৬নং বিধিতে বলা হয়েছে, কোন ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবে। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধুমাত্র বিশেষ ক্ষেত্রেবিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবে না।’

Banglabid

নোটিশে বলা হয় যে, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিধানের ফলে কার্যত বিবাহিত শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। যে বিষয়টি নিয়ে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অসন্তোষ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন বৈষম্যমূলক বিধান থাকার বিষয়টি প্রিন্ট এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হচ্ছে।’

লিগ্যাল নোটিশে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং ২৮ (১) ও (২) অনুচ্ছেদ অনুযায়ী কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। রাষ্ট্র ও গণজীবনের সববস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। কিন্তু বিবাহিত ছাত্রীদের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন নিয়ম নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথে প্রতিবন্ধকতা এবং সংবিধানের ২৭ এবং ২৮ নং অনুচ্ছেদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অতএব, অত্র নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক বিধানটি বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। অন্যথায় আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়লিগ্যাল নোটিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা জেঁকে বসেছে রিয়ালে

পরবর্তী

‘আরও একটা ভয়াবহ মহামারির দিকে এগিয়ে যাচ্ছি’

পরবর্তী
বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'আরও একটা ভয়াবহ মহামারির দিকে এগিয়ে যাচ্ছি'

বাংলাদেশ ক্রিকেটার হৃদয়ের সেঞ্চুরি উদযাপন, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেঞ্চুরি ডাবলে রাঙালেন হৃদয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT