চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবের জায়গায় বোলিংয়ে কেন মাহমুদউল্লাহ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ফের প্রশ্নবিদ্ধ মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব। পাঁচজন স্বীকৃত বোলার নিয়ে একাদশ সাজালেও অধিনায়ক নিজেই বল করেন তিন ওভার। তাতে বঞ্চিত হন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

বিপ্লবকে বোলিংয়ে আনা হয় শেষ ওভারে যখন পাকিস্তানের দরকার মাত্র ২ রান। কার্যত ম্যাচ তার আগেই শেষ! স্পেশালিস্ট বোলার হিসেবে খেলতে নেমে টাইগার লেগি করতে পারেন সবে দু-বল।

টি-টুয়েন্টি ক্রিকেটে লেগ স্পিনারদের জয়জয়কার। উইকেট শিকারে তারাই নেতৃত্ব দেন দলকে। পাওয়ার প্লে’র পর লেগ স্পিনারের চার ওভার ঘিরেই সাজানো হয় বোলিং আক্রমণ। বিশ্বকাপেও অনেক দলে দেখা গেছে এমন নজির। কিন্তু বাংলাদেশ দল দীর্ঘদিন পর লেগ স্পিনার খেলালেও তাকে ব্যবহার করা হল না।

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১২৭ রানের মাঝারি পুঁজি নিয়ে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। ২৪ রানে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেয়ার পরও লেগ স্পিনার আনার সাহস করেননি মাহমুদউল্লাহ। বাকি চার বোলার কোটা শেষ করেন। মাঝে মাহমুদউল্লাহ তিন ওভার বোলিং করে ১৯ রান দিয়ে পাননি কোনো উইকেট।

পাকিস্তানের জয় যখন নিশ্চিত তখন আনার জন্য আনা হয় বিপ্লবকে। যেটি সবাইকে অবাক করেছে। তরুণ লেগ স্পিনারের আত্মবিশ্বাসকেও গুঁড়িয়ে দেয়ার মতো ঘটনা এটি! স্বভাবতই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে বিপ্লব তাহলে একাদশে কেনো!

পার্টটাইমার মাহমুদউল্লাহ নিজেই যদি মূল বোলারের ভূমিকায় থাকেন, তাহলে একাদশে বোলার একজন কমিয়ে ব্যাটার বাড়ালেও তো কাজে লাগত!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজবিপ্লবমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT