চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবী জননেতা বাদশা ভাইয়ের প্রতি অতল শ্রদ্ধা

রণেশ মৈত্র রণেশ মৈত্র
৩:১৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
মতামত
A A

গত ৩১ জুলাই বাদশা ভাইয়ের ভাতুষ্পুত্র জয় ফেসবুক মেসেঞ্জারে হঠাৎ একটি আমন্ত্রণপত্র পাঠালো। পড়ে দেখি চার আগস্ট পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বাদশা ভাইয়ের স্মরণসভার আয়োজন করা হয়েছে। কিন্তু আমি আছি দূরদেশ অস্ট্রেলিয়ায়। স্মরণসভায় উপস্থিত থাকার আগ্রহও প্রবল। কিন্তু কিভাবে? তাই এই ক্ষুদ্র নিবন্ধের মাধ্যমে হাজির হওয়ার চেষ্টা নিলাম সেই আয়োজনে।

বাদশা ভাই আমার চেয়ে বয়সে বড়। তাঁর জন্ম তারিখ ৩০ এপ্রিল ১৯৩০। আমার জন্ম তারিখ ৪ অক্টোবর ১৯৩৩। রাজনীতিতেও তিনি আমার সিনিয়রর। তাঁর জন্ম পাবনা শহরে, আমার জন্ম গ্রামে। পাবনা শহরে স্থায়ী ভাবে চলে আসি ১৯৪৭ সালে। ভর্তি হই অষ্টম শ্রেণীতে তৎকালীন খ্যাতনামা গোপাল চন্দ্র ইনন্সিটিউশনে। তখনও বাদশা ভাইয়ের সাথে পরিচয়ের সুযোগ হয়নি।

পরিচয় ঠিকই হল, পাবনা শহরের রাজপথে। ১৯৪৮ সালের মার্চের এক রৌদ্রজ্জ্বল দিনে। রাজপথে ভাষা আন্দোলনের বিশাল মিছিলে। আসলে সেটা পরিচয় না বলে প্রথম সাক্ষাৎ বলাই শ্রেয় হবে। মিছিলে আসার উৎসাহ দেখে নাম ও কোন স্কুলের ছাত্র জানতে চাইলেন। বললাম। শুনে বললেন আমিতো ওই স্কুলেরই ছাত্র। ঠিক আছে বিকেলে ছাত্র ফেডারেশন অফিসে এসো, কথা হবে।

দিনকয়েক পরে এক সন্ধ্যায় গেলাম খেয়াঘাট রোডের ভাঙাচোরা টিনের ঘরে যেখানে ছাত্র ফেডারেশনের কার্যক্রম চলতো। বাদশা ভাই বললেন,সদস্য হতে। আমি বললাম ভেবে দেখি। এরপর তিনি গ্রেফতার হয়ে যান। ছাড়া পান ১৯৫০ সালে। মুক্তির পর থেকে তিনি প্রকাশ্যে কমিউনিস্ট পার্টি করতে শুরু করেন। আমি তখন পাবনা জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি। দিনের পর দিন দেখা হয়েছে, কথা হয়েছে কখনো বাসায়, কখনো ছাত্র ইউনিয়ন অফিসে,কখনোবা রাজপথে। ইতিমধ্যেই আমরা কে সিনিয়রর কে জুনিয়ার ভুলে সহযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছি। কারাগারের ভেতরেও তাই। যখনই পুলিশ গ্রেফতার করত, আটকাবস্থায় থানায় গিয়ে দেখতাম, বাদশা ভাই, প্রসাদদা দিব্যি সেখানে বসে আছেন যেন আমারই অপেক্ষায়। এমনটাই চলতো ষাটের দশকের শেষ অবধি।

ন্যাপ গঠিত হল ১৯৫৭ সালের জুলাইয়ে। বাদশা ভাই পার্টির নির্দেশে ১৯৫৮ সালে ন্যাপে যোগ দিলেন। পরে ন্যাপের বারংবার অপ্রত্যাশিত ভাঙ্গণে আলতাফ হোসেন,সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে গণতন্ত্রী পার্টি গঠন করেন।
বিয়ের রাতেও পুলিশ তাকে রেহাই দেয়নি। বাসর ঘরে নববধূকে একলা রেখে তার বিয়ের রাত কাটল গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। তারা তাকে ধরে নিয়ে যায়। কারণ পুলিশের ধারণা ছিল তিনি বিয়ে করছেন না। রাজনৈতিক কৌশলে বিয়ের নাটক সাজিয়ে গ্রেফতার এড়াচ্ছেন। অবশ্য তাদের এ ধারণা ছিল পুরোপুরি ভ্রমাত্মক।

বাদশা ভাই দুই শ্যালিকার বিয়ে দেন দুজন ন্যাপ নেতার সাথে। তার একজন সিরাজগঞ্জের সাইফুল ইসলাম, অন্যজন ঈশ্বরদীর আব্দুল হালিম চৌধুরী। তারা তিনজনই মুক্তিযুদ্ধের সংগঠক। তিনজনই পরে গণতন্ত্রী পার্টি গঠনে ভূমিকা পালন করেন। হালিম চৌধুরী আজও জীবিত, কিন্তু রাজনীতিতে তেমন সক্রিয় নন।

আমিনুল ইসলাম বাদশা সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী ছিলেন একেবারেই স্বেচ্ছায়। দেশে যখন প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল, তিনি তখন শহরের বাসনপট্টিতে ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে সমৃদ্ধ একটি বইয়ের দোকান খুললেন। দোকানে রাখতেন মার্কসীয় রাজনীতির বই, প্রগতিশীল লেখক লেখিকাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ এসব গ্রন্থ। মার্ক্সবাদে যেসব যুবক যুবতী আকৃষ্ট হতেন,তাদের জন্য প্রাথমিক রাজনীতি, অর্থনীতি শিক্ষার বই মজুদ রাখতেন। যাদের বই কিনে পড়ার সাধ্য ছিল না তাদের দোকানে দাঁড়িয়ে বা বসে বই পড়ার সুযোগ দিতে কার্পণ্য করতেন না।

সাদাসিধে পোশাকের মানুষটিকে কখনো রিক্সায় চড়তে দেখেছি বলে মনে পড়ে না। দূরে যেতে হলে বাসে যেতেন, শহরে সর্বত্র হেঁটেই চলাফেরা করতেন। জিজ্ঞেস করলে বলতেন, হেঁটে চলাফেরা মূলত দুটি কারণে,
এক, ডায়াবেটিক রোগীর উপকার হয়। দুই, পরিচিতজনের সাথে আলাপের সুযোগ হয়।

আসলেই পরিচিত কাউকে পেলে রাস্তার একপাশে দাঁড়িয়ে যেতেন বাদশা ভাই। অবস্থা এমন হয়েছিল দূর থেকে তাঁকে দেখলে অনেকে অন্য রাস্তা দিয়ে গন্তব্যে যেতেন, তাঁকে এড়ানোর জন্য। কারণ সকলের হাতে তো অত সময় থাকতো না।
বাদশা ভাই ভাষা আন্দোলনসহ এ দেশের সকল স্বাধিকার আন্দোলনে অংশ নিয়েছেন। রাজশাহী জেলে খাপরা ওয়ার্ডে গুলিবিদ্ধ হয়ে, আমৃত্যু বয়ে বেরিয়েছেন পুলিশের বুলেট। তবে,তাঁর সঠিক মূল্যায়ন হয়নি। আমি দাবী জানাবো,বাদশা ভাইসহ পাবনার সকল ভাষা সংগ্রামীদের বাড়ীর সামনের রাস্তা তাদের নামে করা হোক। জেলা পরিষদ, পৌরসভা খুব সহজেই কাজটি করতে পারে। সরকারের নিকট আবেদন, মুক্তিযোদ্ধার ন্যায় ভাষা সংগ্রামীদের তালিকাও অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা হোক।

মহান একুশে ফেব্রুয়ারীকে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পাশাপাশি বাঙালী পূণর্জাগরণ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক।
২০১৯ সালে একুশে ফেব্রুয়ারি আমিনুল ইসলাম বাদশা ভাইসহ সকল ভাষা সংগ্রামীকে একুশে পদক প্রদান করে সম্মানিত করার জোর দাবী জানাচ্ছি।

আমিনুল ইসলাম বাদশা ১৯৪৮ এর ভাষা সংগ্রামে যে বিশাল অবদান রেখেছেন, স্বীকার করতে দ্বিধা নেই আমরা পাবনাবাসী তা ভুলতে বসেছি। স্মরণসভায় তাঁকে স্মরণের মধ্যদিয়ে একদিনের বা ক্ষণিক সময়ের জন্য হলেও, তা এই পাবনাবাসীর হৃদয়ে স্থায়ী প্রভাব ফেলুক এ কামনা করি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

ট্যাগ: ন্যাপবাদশাভাষা সৈনিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কেন এই হামলা, শিক্ষার্থীরাতো কোনো অপরাধ করেনি’

পরবর্তী

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

পরবর্তী

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

সাকিব বলছেন, সবার মজার সময়ই কাটবে

সর্বশেষ

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT