ক্রিকেট

বিপুল ভোটে জিতে ফের বিসিবি পরিচালক সুজন

বিসিবি পরিচালক সুজন কালো মাস্ক ও সানগ্লাস পরে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি পরিচালক সুজন কালো মাস্ক ও সানগ্লাস পরে ছবি তোলেন, তিনি একটি প্যাচে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে নাজমুল আবেদীন ফাহিমকে ৩৭-০৩ ভোটে হারিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ‘সি’ ক্যাটাগরির একটি পদের জন্য নির্বাচনে লড়েছেন দুজন।

বৃহস্পতিবার দুপুরে সরকারিভাবে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বেসরকারি ফলাফল অনুযায়ী বিপুল ভোটে জয়ী হয়েছেন সুজন।

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন গতবারের পরিচালনা পর্ষদে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

এবার চমক দেখিয়ে সুজনের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির কোচ, বর্তমানে প্রতিষ্ঠানটির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচন করেন।

বিষয়:নাজমুল হাসান পাপন নির্বাচন বিসিবি সুজন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…