২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ ফুটবলের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা।
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তার ইস্যুটি গুরুত্ব পাচ্ছে বেশি । বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি দর্শকরা যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন, সেজন্য একযোগে কাজ করতে চায় সংশ্লিষ্টরা।
বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, কমপক্ষে ৬০ জন বিদেশি খেলোয়াড় সহ দর্শক ও ভেন্যুর নিরাপত্তার জন্য এক বিন্দুও ছাড় দেওয়া হবে না, আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করব। দর্শকদের স্টেডিয়ামে ঢোকা শুরু করে সার্বিকভাবে নিরাপত্তার জন্য ভেন্যুগুলোর ডিসি, এসপি সবাই সহায়তা করবে।
আয়োজন নিয়ে সমস্যা না থাকলেও ভেন্যুর সংষ্কার নিয়ে এখনও পিছিয়ে আয়োজকরা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী বাফুফে।
বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, প্রতিটি মাঠই খেলার উপযোগী রয়েছে। স্টেডিয়াম সংস্কার সহ অনেক কাজ বাকি থাকলেও স্বল্প সময়ে তা করার ব্যাপারে আশাবাদী বাফুফে।
আগামী সোমবার ঢাকায় উন্মোচিত হবে বিপিএল’র লোগো ও ট্রফি। আর চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠান হবে ২০ জুলাই।








