চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফাইনাল: টিকিটের মূল্য সর্বোচ্চ ২ হাজার, সর্বনিম্ন ৩০০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

১৬ ফেব্রুয়ারি শিরোপার লড়াই শুরুর আগে রয়েছে কনসার্ট। পারফর্ম করবেন জেমস-মাকসুদ-টিপু। খেলার রোমাঞ্চ উপভোগের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখা যাবে আতশবাজির রোশনাই। বাড়তি আয়োজনের ফলে বিপিএলের ফাইনালের টিকিটের দাম দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খেলোয়াড়দের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার টিকিট মিলবে সর্বোচ্চ ২ হাজার টাকায়। উইকেট সোজা দুই প্রান্তের ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ১৫০০।

ক্লাব হাউজের টিকিটের মূল্য ঠিক করা হয়েছে ৮০০ টাকা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য গুণতে হবে ৪০০ টাকা। খোলা আকাশের নিচে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে ৩০০ টাকায়।

বরাবরের মতো মিরপুর স্টেডিয়ামের ১ নং গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। ম্যাচের আগেরদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও বিক্রি করা হবে।

মঙ্গলবার রাতে মাশরাফী বিন মোর্ত্তজার দলকে ৪ উইকেটে হারিয়ে বিপিএলের আরেকটি ফাইনালে উঠে গেছে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হারলেও ফাইনাল খেলার আশা শেষ হয়ে যায়নি সিলেটের। আজ সন্ধ্যায় অলিখিত সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাফাইনালবিপিএল-২০২৩মাশরাফীলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT