চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে মাঠে ফিরছে সীমিত দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সীমিত দর্শক নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে দর্শক ছাড়াই শেষ হয় লিগপর্ব বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। তবে টুর্নামেন্টের শেষ ধাপে গ্যালারিতে ফিরছে দর্শক। তিন থেকে চার হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে বিসিবি।

যদিও সরাসরি টিকিট বিক্রি করবে না বিসিবি। বিপিএলে শেষ চারে টিকে থাকা দলগুলো সব টিকিট কিনে নেবে বোর্ড থেকে। তাদের মাধ্যমেই সমর্থকদের হাতে পৌঁছাবে টিকিট।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আজকে সিদ্ধান্ত হয়েছে যে জনগণের যে একটা আকাঙ্খা ছিল, একটা ইচ্ছা ছিল যে বিপিএলটা মাঠে এসে দেখা। করোনার জন্য আমাদের যে একটা স্থবিরতা ছিল যে মাঠে দর্শকদের অনুমতি দেওয়া বন্ধ ছিল। তো সরকারের সাথে আমাদের কথা প্রসঙ্গে আমাদের সভাপতি মহোদয়ের আন্তরিক চেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে আনার জন্য অনুমতি পেয়েছি। তিন থেকে চার হাজার দর্শক মাঠে খেলা দেখতে পারবে। তবে এখানে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য টিকিট সেলিংয়ে যাচ্ছি না।’’

‘‘এখানে ফ্র্যাঞ্চাইজি যারা সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দেব। যেন তিন থেকে চার হাজার দর্শক মাঠে ছড়িয়ে ছিটিয়ে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা দেখতে পারে। সেখানে আমাদের যে স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো আছে, সরকারের যে নির্দেশনা আছে সেগুলো মেনে এখানে আসতে হবে। মাস্ক পড়তে হবে, দুটো ভ্যাকসিন এর সার্টিফিকেট যাদের আছে সেগুলো নিয়ে খেলা দেখতে আসতে হবে কালকের ম্যাচ থেকে।’’

সোমবার শুরু হবে প্লে-অফ পর্ব। দুপুরে এলিমিনেটর ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স। সন্ধ্যায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ট্যাগ: খুলনা টাইগার্সচট্টগ্রাম চ্যালেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কার্বোহাইড্রেটের ঘাটতি মেটাবেন কোন খাবারে

পরবর্তী

আইরিশদের হারাল আরব আমিরাত

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইরিশদের হারাল আরব আমিরাত

ক্রিকেট ম্যাচে বলের প্রভাব ও সিদ্ধান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকবলের অভাবে ডিআরএস ছাড়াই বিপিএল

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT