ক্রিকেট

বিপিএলে বল বিকৃতির চেষ্টা করলেন বোপারা

বিপিএলে বল বিকৃতির চেষ্টা করলেন বোপারা, ক্রিকেটে অনিয়মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে বল বিকৃতির চেষ্টা করলেন বোপারা, ক্রিকেটে অনিয়মের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট ম্যাচে বেশি ঘটে এমন ঘটনা। টি-টুয়েন্টিতে বল বিকৃতি করতে তেমন একটা দেখা যায় না। নজিরবিহীন কাজটিই করলেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। সিলেট সানরাইজার্সের অধিনায়ক হয়ে নেমে প্রথম ম্যাচেই ঘটালেন এমন কাণ্ড।

বল পরিবর্তন করার পাশাপাশি পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ খুলনা টাইগার্সকে দেয়া হয়েছে অতিরিক্ত ৫ রান।

সিলেট-খুলনা ম্যাচের নবম ওভারে ঘটনা। বোপারাকে বোলিংয়ে এসে চতুর্থ ডেলিভারির আগে বলের ওপর নখ লাগাতে দেখা যায়। টিভি আম্পায়ার দেখে নিশ্চিত হওয়ার পর ৫ রান জরিমানা করা হয় সিলেট দলকে।

ম্যাচ শুরুর আগে পাঠানো খেলোয়াড় তালিকায় দেখা গেছে অধিনায়ক হিসেবে আছে মোসাদ্দেক হোসেনের নাম। কিন্তু একই তালিকার নিচে অধিনায়কের স্বাক্ষরের জায়গাতে মোসাদ্দেক নন, স্বাক্ষর করেছেন বোপারা। একই শিটে দুই রকম ব্যাপার।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বোপারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…