ক্রিকেট

বোপারার জরিমানা, সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট

বাংলাদেশের ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের একজন ক্রিকেটার ব্যাটিং প্রস্তুতিতে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল বিকৃতির দায়ে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে রবি বোপারাকে। পাশাপাশি সিলেট সানরাইজার্স অধিনায়কের নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট।

বিপিএল ম্যাচ কন্ডিশনের ৪১.৩ ধারায় বোপারার এ শাস্তি হয়েছে। চলতি আসরে আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে এক ম্যাচ খেলতে পারবেন না ইংলিশ তারকা।

প্রথমে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বোপারাকে। পরে তার আপিলের ভিত্তিতে শাস্তি কমিয়ে আনে টেকনিক্যাল কমিটি। যোগ হয় আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট।

সোমবার সিলেট-খুলনা ম্যাচের নবম ওভারে বল বিকৃতি করেন বোপারা। ইংলিশ ক্রিকেটারকে বলের ওপর নখ লাগাতে দেখা যায়। টিভি আম্পায়ার দেখে নিশ্চিত হওয়ার পর ৫ রান জরিমানা করা হয় সিলেটকে।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বোপারা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…