চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে দল নিতে চায় নতুন তিন প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি সংস্করণের জমজমাট ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নিতে আগ্রহী নতুন তিনটি প্রতিষ্ঠান। দরপত্র আহ্বানের প্রেক্ষিতে তিনটি গ্রুপ অব কোম্পানি বিসিবির কাছে আবেদনপত্র জমা দিয়েছে। যার একটি আখতার গ্রুপ। আগের আসরে অংশ নেয়া চিটাগং ভাইকিংসের মালিকানা নিতে চায় তারা।

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, দল নিতে আগ্রহী অপর দুটির মধ্যে একটি আইটি কোম্পানি।

বিপিএলের সবশেষ আসরে অংশ নেয়া সাত দলের একটি ডিবিএল গ্রুপের চিটাগং ভাইকিংস। কিন্তু বিপিএল থেকে ডিবিএল গ্রুপ সরে গেলে ও সিলেট সিক্সার্সের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লে গত মাসে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করে ২০ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিল যাচাই-বাছাই করে এখন সিদ্ধান্ত নেবে আগামী চার বছর মেয়াদে কাদেরকে নতুন চু্ক্তির আওতায় আনা হবে। নতুন দল দুটি হবে নাকি একটি, নিতে হবে সে সিদ্ধান্তও।

শনিবার বিসিবি কার্যালয়ে এসে সিলেট সিক্সার্সের প্রতিনিধিরা বিপিএলে থাকার আগ্রহের কথা জানিয়ে গেছেন। অংশগ্রহণ নিশ্চিত করতে বিপিএল আয়োজক কমিটির তরফ থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বলা হয়েছে, আর্থিক যেসব ঝামেলা তা দ্রুত মিটিয়ে ফেলতে।

শেষ পর্যন্ত সিলেট টিকে গেলে একটি, নয়তো দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা থাকলেও সে সম্ভাবনা খুবই ক্ষীণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT