ব্যাট হাতে বিপিএলে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল।
লিগ পর্ব শেষে তামিম ইকবাল ১২ ম্যাচে ৪২৫ রান নিয়ে সবার উপরে আছেন। সবচেয়ে বেশি ৫টি হাফসেঞ্চুরি আছে তার দখলে। শেষ ম্যাচে শূন্য রানে আউট হলেও তামিম এবারের বিপিলে ৪২.৫০ গড়ে রান তুলেছেন।
বিপিএলে এক আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ৪৮৬। বিপিএলের প্রথম আসরে পাকিস্তানের আহমেদ শেহজাদ বরিশাল বার্নাসের হয়ে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছিলেন। ওই রান থেকে তামিম মাত্র ৬১ রানে পিছিয়ে আছেন।
মুশফিকুর রহিম ১৩ ম্যাচে বিপিএলের দ্বিতীয় আসরে ২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে ৪৪০ রান করেছিলেন। এছাড়া ২০১৫ সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা ব্যাট হাতে ১০ ম্যাচে করেছিলেন ৩৪৯ রান।










