স্পোর্টস

বিপিএলের উদ্বোধনী মঞ্চে দুর্ঘটনায় একজন আহত

বিপিএলের উদ্বোধনী মঞ্চে দুর্ঘটনায় একজন আহত

বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী মঞ্চে দুর্ঘটনায় একজন আহত হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তারা।

আহতের নাম জামাল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুত্রে জানা গেছে, অস্থায়ী মঞ্চের কাজ করতে গিয়ে সিলিং থেকে মেঝেতে পড়ে আলোকসজ্জার দায়িত্বে থাকা এক কর্মী আহত হয়। তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার থেকে শুরু হতে যাওয়া বিপিএলের তৃতীয় আসরের জমকালো অনুষ্ঠানের পর্দা ওঠে বিকেল পাঁচটায়।

বিষয়:বিপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…