রোববার থেকে শুরু হচ্ছে বিপিএলের তৃতীয় আসর। তারই আগে জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ।
নৃত্যশিল্পী মৌয়ের নাচের মধ্যে দিয়ে শুরু হয় বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানের। এরপর বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড এলআরবি এবং চিরকূট মঞ্চ মাতাবেন। দুই ব্যান্ডের পারফরম্যান্সের পর মঞ্চে আসবেন মমতাজ।
রাত আটটায় বিপিএলের তৃতীয় আসর উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তারপর চলবে লেজার শো।
এরপর বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ এবং বলিউড হার্টথ্রব হৃতিক রোশন নাচবেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে।






