চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল’র টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিলস

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:২৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই আবারও ক্রিকেট উৎসবের জন্য তৈরি বাংলাদেশ। সাতটি ফ্যাঞ্চাইজি নিয়ে চতুর্থ বিপিএল মাঠে গড়াচ্ছে শুক্রবার। এবারের বিপিএলের টাইটেল স্পন্সর কিনে নিয়েছে আবুল খায়ের স্টিলস। ঢাকা এবং চট্টগ্রাম- এই দুই ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৪৬টি টি-টুয়েন্টি ম্যাচ।

চ্যালেঞ্জটা ক্রিকেট বোর্ড নিয়েছিলো গত আসর শেষ হওয়ার পর থেকেই। ঘোষণা ছিলো- নভেম্বরেই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। ২০১২ তে শুরু হওয়ার পর শুধু ২০১৪ সালে হয়নি বিপিএল। এবার চতুর্থবার বসছে বাংলাদেশ ক্রিকেটের সবচে আকর্ষণীয় হোম টুর্নামেন্ট।

প্রেস মিট অনুষ্ঠানে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী
প্রেস মিট অনুষ্ঠানে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী

আগেই জানানো হয়েছে, এবার বিপিএলে নেই কোন জমকালো উদ্বোধনী। হোম অফ ক্রিকেটে আজ ঘোষণা করা হলো টাইটেল স্পন্সর। ‘একেএস বিপিএল টু থাউজেন্ড সিক্সটিন পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট’ এবারের টাইটেল।

Banglabid

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে আবুল খায়ের গ্রুপকে পাওয়া গেছে।

আবুল খায়ের স্টিলসের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী বলেন, বেশ কিছুদিন পর আমরা আবারো ক্রিকেটে ফিরে এলাম। এর জন্য আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি।

বিসিবি নিশ্চিত করেছে বিপিএলই এখন ঘরোয়া ক্রিকেটে সবচে বেশি আগ্রহের টুর্নামেন্ট।

প্রেস মিট অনুষ্ঠানে আবুল খায়ের স্টিলসের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী
প্রেস মিট অনুষ্ঠানে আবুল খায়ের স্টিলসের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী
Reneta

বিপিএল গভর্নিং কাউন্সিলের  সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, শুক্র ও শনিবারের সব টিকিট বিক্রি হয়ে গেছে, দর্শকদের চাহিদা রয়েছে।গ্যালারি যা খালি থাকে ওয়ার্কিং ডে গুলোতে। আমাদের এ আসর আসলে হওয়ার কথা হোম অ্যাওয়ে সিস্টেমে, কিন্তু আমরা তা করতে পারি না।

আর যাদের নিয়ে পুরো আয়োজন সেই ক্রিকেটাররাও খুশিমনে নামতে পারছেন মাঠে। কারণ, তাদের পেমেন্ট সংক্রান্ত সব দায়ভার ঘারে নিয়েছে ক্রিকেট বোর্ড।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, আসলে এসব নিয়ে আমরা এখন আর ভাবি না, বোর্ড সব দায়িত্ব নিয়ে নিয়েছে।

৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিপিএল হবে ঢাকায়। ১৭ থেকে ২২ নভেম্বর বিপিএলের চট্টগ্রাম পর্ব। এরপর আবারও খেলা চলবে ঢাকায়। ৯ ডিসেম্বর বিপিএল সিজন ফোরের গ্র্যান্ড ফিনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT