চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপর্যস্ত বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ছুঁইছুঁই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
A woman disinfects graves in a cemetery during the pandemic. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এক বছরের বেশি সময় পরও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাস। বরং আরও শক্তিশালী হয়ে নতুন নতুন রূপে দেখা দিচ্ছে। থামছে না মৃত্যুর মিছিল। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৮৫ হাজার ৪২৫। 

করোনাভাইরাসের বিভিন্ন পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪ জন। মৃত্যু হয়েছে ২৯ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৩৯৩ জন।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো আরও বলছে, জানুয়ারির ৬ তারিখের পর হঠাৎ করেই ভয়াবহ আকারে বাড়ছে শনাক্ত এবং মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যপী আক্রান্ত হয়েছে ৮ লাখ ৩ হাজার ১৯৪জন। মৃত্যু হয়েছে সাড়ে ১৩ হাজার মানুষের।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৯১৫ জনের। আক্রান্ত ৭৮ হাজার ৪৪৯ জন। এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন। মারা গেছেন ৫ লাখ ৭৮ হাজার ৯২ জন।

বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। শনাক্তের দিক দিয়ে গত কয়েকদিন ধরে রেকর্ড করছে দেশটি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫৫৯জন। মৃত্যু ১ হাজার ৩৭ জনের।

ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন। আর মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৫২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। সেখানে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৫৬ জন। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে  ৩ হাজার ৪৬৫ জনের এবং আক্রান্ত ৭৬ হাজার।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ট্যাগ: আক্রান্তকরোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পরবর্তী

মতিন খসরুর প্রতি শ্রদ্ধায় বসবে না সুপ্রিম কোর্ট

পরবর্তী

মতিন খসরুর প্রতি শ্রদ্ধায় বসবে না সুপ্রিম কোর্ট

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য প্রস্তুত, PPE পরিধান করে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ধরণের করোনা ঠেকাতে নাজেহাল কানাডা

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT