শান্ত-ধীরস্থির প্রকৃতির সরীসৃপ প্রাণী কাছিম। বাংলাদেশের মিঠাপানি ও লোনাপানি দুই ধরণের জলজ পরিবেশেই বেশ কিছু প্রজাতির কাছিম দেখা যায়। পরিবেশ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তনসহ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এদের অনেক প্রজাতিই এখন বিপন্ন। তাই দেশের বিপন্ন ও বিলুপ্তপ্রায় কাছিম সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।







