ক্রিকেট

বিপদ সামলে লড়াকু সংগ্রহে চোখ ভারতের

ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৩ থেকে ৩৪ রানে যেতে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ভারত। অবশ্য একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। ১১ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারানোয় অক্ষর প্যাটেলকে নামিয়ে দেয়া হয় ব্যাটিং পজিশনে প্রমোশন দিয়ে। তাতেই ঘুরে যায় ম্যাচের চেহারা। আগ্রাসী ব্যাটিংয়ে ভারতকে এ বাঁহাতি ব্যাটার রেখে যান ভালো অবস্থানে।

ব্যক্তিগত ফিফটির আগে রানআউট হয়ে ফিরেছেন অক্ষর। ৩১ বলে করেন ৪৭ রান।

ধৈর্য্য নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন কোহলি। অপরাজিত আছেন ৩৯ বলে ৪৩ রানে। চতুর্থ উইকেট জুটিতে আসে মূল্যবান ৭২ রান। ১৪ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান।

ব্রিজটাউনে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোহলি দুর্দান্ত শুরু করলেও অন্যপ্রান্ত থেকে ভারত হারায় তিন উইকেট। কেশব মহারাজ ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকারের দেখা পান।

এ বাঁহাতি স্পিনার রোহিত শর্মাকে (৯) ফেরানোর এক বল পরই রিশভ পান্টকে (০) সাজঘরে পাঠান। দুই ব্যাটারই ক্যাচ দেন সুইপ করতে গিয়ে। পরে কাগিসো রাবাদার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দেন সূর্যকুমার যাদব (৩)।
শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে স্ট্রাইক নেন রোহিত। মার্কো জানসেনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে রানের খাতা খোলেন ভারতীয় অধিনায়ক। টুর্নামেন্টে অফফর্মে থাকা কোহলি প্রথম দুই বলেই মারেন বাউন্ডারি। তিন বাউন্ডারিতে শেষ করেন প্রথম ওভার। দলীয় সংগ্রহে জমা হয় ১৫ রান।

প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারের শুরুর দুই বলে বাউন্ডারি মারেন রোহিত। শিরোপার লড়াইয়ে স্বপ্নের মতো শুরুটা মুহুর্তে দুঃস্বপ্নে রূপ নেয়। তিন বলের ব্যবধানে হারায় দুটি উইকেট।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনাল ভারত-সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…