আন্তর্জাতিক

বিন লাদেনের সঙ্গী ছিল ‘টম অ্যান্ড জেরি’!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি পর্দার সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে গাড়ি ও অগ্নিসংযোগের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপি সন্ত্রাসবাদের অন্য নাম ওসামা বিন লাদেন। তবে বিশ্বব্যাপি সন্ত্রাস ছড়িয়ে দেওয়া এই লোকটির পছন্দ ছিলো পুরোই ভিন্নরকম। সেই পছন্দের তালিকার একটি সিরিজ ছিলো টম অ্যান্ড জেরি কার্টুন।

পাকিস্তানের অ্যাবোটাবাদের গুপ্ত ঘাঁটিতে জীবনের শেষ বছরগুলিতে তার সঙ্গী ছিল বিখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন।

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনে লাদেনের শেষ জীবন সংক্রান্ত ৪ লাখ ৭০ হাজার ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইনটেলিজিন্স এজেন্সি (সিআইএ)।

প্রকাশিত ফাইলে দেখা যায়, টম অ্যান্ড জেরি’র ১৬০টি এপিসোডের মধ্যে ১৩৮টি এপিসোড ডাউনলোড করেছিলেন তিনি। সেগুলোই নাকি নিয়মিত দেখতেন তিনি।

শুধু কার্টুন নয়, ষড়যন্ত্র বিষয়ক কিছু ছবিও দেখতেন লাদেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মধ্যে দিয়ে সবার নজরে আসেন লাদেন। দীর্ঘদিন আত্মগোপেনে থাকার পরে ২০১১ সালের ২ মে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় (অপারেশন জেরোনিমো) ওসামা বিন লাদেন নিহত হন।

লাদেনের মরদেহ ডিএনএ প্রযুক্তির সাহায্যে শনাক্তকরণ শেষে আরব সাগরে দাফন করা হয়। সেই সময়ে অ্যাবোটাবাদের বাড়ি থেকে পাওয়া নানান বইও এর আগে প্রকাশ করে সিআইএ।

বিষয়:ওসামা বিন লাদেন টম অ্যান্ড জেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…